শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

কথা আহম্মেদ- এর কবিতা : বেদনার শহরে

  |   রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

তোমার শহরে আমি এক নিতান্তই আগন্তুক
তোমার শহরটা ছিল বড্ড রঙিন
চারিদিকে নানা রঙের সাজানো একটি শহর
শহরের দেয়ালে দেয়ালে লেখা ছিল ভালোবাসি
আজ সবই ধূসর মরুভূমির মরীচিকার মতো,
তোমার মনটা হয়েছে এখন পাথরের মতো
সারাদিন ব্যস্ততার পরে কথা বলার ব্যাকুলতা
এখন আর তোমার ভিতর কাজ করে না

তোমার শহরটা সেজেছে এখন নতুন প্রেমিকার মতো,
আর আমি হলাম সে শহরের উচ্ছিষ্ট নর্দমাসদৃশ।

যাকে খুব যত্ন করে সাজিয়ে হৃদয়ে ধারণ করেছিলে
তাকে খুব যত্ন করে হাতে নিয়ে নর্দমায় ফেলে এসেছো,
আমার শহরটা এখন স্তব্ধ বাকরুদ্ধ ফ্যাকাশে
ঘরবাড়ি পুড়ে যাওয়ার পরে সবকিছু যেমন অস্তিত্বহীন হয়ে পড়ে
আমার হৃদয়টা আজ তেমনই অস্তিত্বহীন।

জানো তো, হৃদয় অনেক কথা জমা ছিল
কিছুই বলা হলো না,
জমানো কথাগুলো প্রতিদিন অভিমানে আত্মহত্যা করে,
কখনো বৃষ্টির মতো ঝরে পড়ে
যদি কষ্টগুলোকে খুব যত্নে বিক্রি করা যেতো,

তোমার দেওয়া প্রতিটি আঘাত প্রতিটি কষ্ট
শান্তির হাটে অনেক চড়া দামে বিক্রি করতাম।

১৪.৯.২০২৫

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office