শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

করোনাভাইরাসে ভারতে প্রাণহানি দেড় লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১১ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

করোনা

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৩১১ জন। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ৪ লাখ ৬৬ হাজার ৫৯৫ জন।

এই সময়ে মারা গেছেন ১৬১ জন। এ নিয়ে ১ লাখ ৫১ হাজার ১৬০ জনের মৃত্যু হয়েছে করোনায়। খবর এনডিটিভি।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯৫৯ জন সুস্থসহ দেশটিতে ১ কোটি ৯২ হাজার ৯০৯ রোগী করোনার কবল থেকে মুক্ত হয়েছেন।

ভারতে এ পর্যন্ত যত কোভিড রোগীর মৃত্যু হয়েছে তার এক-তৃতীয়াংশই মহারাষ্ট্রে। রাজ্যটিতে মোট মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। কর্নাটক ও তামিলনাড়ুতে তা ১২ হাজার ছাড়িয়েছে। দিল্লিতে সাড়ে ১০ হাজার পার করেছে।

এ ছাড়া করোনায় পশ্চিমবঙ্গে ৯ হাজার ৯৪১ জন, উত্তরপ্রদেশে ৮ হাজার ৪৯৫ ও অন্ধ্রপ্রদেশে ৭ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office