শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

করোনায় দেশে মৃত্যুর সংখ্যা বাড়ছে

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ১০ জুন ২০২১   |   প্রিন্ট   |   ১৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৯৮৯ জনে। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৭৬ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ২০ হাজার ৩৯৫ জনে। এর আগে বুধবার করোনাভাইরাসে ৩৬ জনের মৃত্যু ও ২ হাজার ৫৩৭ জন শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন কমপক্ষে ২৪০ জন।

মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলা কাটাখালি গ্রামের মৃত বজলুর রহমান সানার ছেলে মো. কামরুজ্জামান সানা (৬৪), সাতক্ষীরা শহরের আমতলা এলাকার মো. আব্দুল খালেকের স্ত্রী মোছা. রিজিয়া খাতুন (৩৫), সদর উপজেলার পরানদহা গ্রামের মৃত গোলাম মোড়লের স্ত্রী মোছা. রূপবান বিবি (৫৫) ও একই উপজেলার গায়েশপুর গ্রামের বিলাত আলীর ছেলে রুহুল কুদ্দুস (৫৫)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে ৯ জুন সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে সামেক হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন জেলার আশাশুনির কাটাখালি গ্রামের মো. কামরুজ্জামান সানা। কিন্তু ভর্তির মাত্র ১০ মিনিট পর তিনি মারা যান।

একই ধরনের উপসর্গ নিয়ে ৬ জুন রাত ১১ টা ৩০ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন আমতলা এলাকার আব্দুল খালেকের স্ত্রী রিজিয়া খাতুন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৯ জুন) বিকাল সোয়া ৫টার দিকে তিনি মারা যান।

এদিকে জ্বর, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে গত ৮ জুন রাত ৮টা ৫০ মিনিটে সামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন সদর উপজেলার পরানদহা গ্রামের মৃত গোলাম মোড়লের স্ত্রী রূপবান বিবি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৯ জুন) বেলা ২টা ৪০ মিনিটে দিকে তার মৃত্যু হয়।

অপরদিকে করোনার একই ধরনের উপসর্গ নিয়ে সদর উপজেলার গায়েশপুর গ্রামের রুহুল কুদ্দুস গত ৬ জুন বেলা সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। অবস্থার অবনতি হলে পরে তাকে নিবিড় পরিচর্যা ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৯ জুন) বেলা সোয়া ৪টার দিকে তিনি মারা যান।

এনিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন কমপক্ষে ২৪০ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অর্ধ শতাধিক।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা এসব মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত চারজনেই করোনা উপসর্গ নিয়ে অসুস্থতার কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তবে করোনা পরীক্ষার জন্য তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তিদের মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office