শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

কলকাতায় ‘অসহায়’ পরীমণি, যা জানা গেল

বিনোদন ডেক্স   |   শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কলকাতায় ‘অসহায়’ পরীমণি, যা জানা গেল

সংগৃহীত ছবি

ছোট্ট পদ্মকে নিয়ে হঠাৎ তড়িঘড়ি করে ভারতের কলকাতায় গেছেন পরীমণি। বুধবার রাতে কলকাতায় গিয়ে পৌঁছান এ অভিনেত্রী। পরদিন বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দেন। যা ঘিরে চিন্তার ভাঁজ ফেলেছে পরী ভক্তদের কপালে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত ১টার দিকে একটি পোস্টে পরীমণি লিখেন, ‘এত অসহায় জীবনে আগে কখনো অনুভব করিনি! আল্লাহ সহায়।’ লোকেশনে—অ্যাপোলো হাসপাতাল, কলকাতা জুড়ে দিয়েছেন তিনি।

তার এমন পোস্টের পর ভক্তদের আর বুঝতে বাকি নেই, প্রিয় নায়িকা সত্যিই বড় বিপদে আছেন। তার পোস্টে অনেকেই কমেন্ট করে দোয়া করেছেন।

আগে জানা গিয়েছিল, পরীর ছেলে পদ্ম ভীষণ অসুস্থ। পরিচালক চয়নিকা চৌধুরী এক পোস্টে জানিয়েছিলেন, এভারকেয়ার হাসপাতালে টানা ৭ দিন থাকার পর, ছেলের চিকিৎসার জন্যে সরাসরি কলকাতার পথে পরীমণি। তিনি বলেন, ‘পদ্ম খুব খুব অসুস্থ। তার ২টা ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না কিন্ত কিছুই করার নেই। আপনারা সবাই পদ্মর জন্যে পরীর জন্যে দোয়া/প্রার্থনা করবেন। যেন আমাদের আদরের বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসে। পদ্ম খুব কষ্ট পাচ্ছিল।’

এদিকে ছেলের সুস্থতা, কামনায় পরী এর আগেও সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছিলেন। তার ছেলে অসুস্থ তা অভিনেত্রী আগেই জানিয়েছিলেন।

শীতকালে আরও বেশি অসুস্থতা ঘিরে ধরেছে। পরী লিখেন, ‘শীতকালে সবাই খাবার দাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া, ভাইরাস শীতের সময় এসব থেকে সেইফ থাকা মুশকিল। বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু খুবই অল্প পরিমাণ মানে দুই একটা বাইট নিয়েছিলো। ব্যাস! বাচ্চা, আমি, আমার গাড়ি চালকসহ আমার বাসার মোট পাঁচ জন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হসপিটালে। সবাই মোটামুটি রিকভার করলেও পুন্য এখনো হসপিটালাইজড!’

কয়েক দিন আগেই নিজের কাছের মানুষকে হারিয়েছেন পরীমণি। দাদুকে হারিয়ে ভেঙে পড়েছিলেন তিনি। তাকে কবর দেওয়ার পর যেন আরও নিজেকে শক্ত করে ধরেছেন। সেই শক্ত পরী এখন কলকাতায় ছেলেকে নিয়ে অসহায়ত্বের কথা জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office