শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

কলম্বিয়ায় মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ০২ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কলম্বিয়ায় মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ

সংগৃহীত ছবি

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় বিমানবাহিনীর দু’টি বিমানের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষ হয়েছে।

রোববার (২ জুলাই) ভিলাভিসেনসিওর বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ চলার সময় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষ হওয়ার পরপরই বিমানগুলোতে আগুন লেগে যায়। এরপর মুহূর্তেই এগুলো মাটিতে আছড়ে পড়ে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম।

বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রোববার আপিয়ে ঘাঁটির কাছে তাদের দু’টি টি-২৭ টুকানো প্রশিক্ষণ বিমানের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন পাইলট, লেফটেনেন্ট কর্ণেল নিহত হয়েছেন।

এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে একটি তদন্তকারী দলকে পাঠানো হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে বিমানবাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, একসঙ্গে কয়েকটি বিমান উড়ে আসছে। যেগুলো একটি আরেকটির বেশ কাছাকাছি ছিল। এরমধ্যে হঠাৎ করে একটি বিমানের পাখায় বিস্ফোরণ হতে দেখা যায়। এর দুই সেকেন্ডের মধ্যে দু’টি বিমান মাটিতে আছড়ে পড়ে।

ধারণা করা হচ্ছে, সংঘর্ষের কারণে পাখায় এ বিস্ফোরণ হয়।

সূত্র: আরটি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office