শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

কল পেলেই বিনা মূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবে পুলিশ

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ১৫ জুন ২০২১   |   প্রিন্ট   |   ২১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রাজশাহী মহানগর পুলিশের উদ্যোগে ‘পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক’–এর যাত্রা শুরু হয়েছে। 

ফোন পেলেই রাজশাহী মহানগর পুলিশ কোভিডে আক্রান্ত রোগীদের বাসায় বিনা মূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবে। এ লক্ষ্যে ৫০টি সিলিন্ডার নিয়ে আজ মঙ্গলবার ‘পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক’-এর যাত্রা শুরু হয়েছে। অচিরেই এ সংখ্যা ১০০-তে উন্নীত হবে।

মহানগর পুলিশ সূত্র জানায়, হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থার অবকাঠামোগত প্রতিবন্ধকতার কারণে অনেক সময় অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়। এর পাশাপাশি অনেকের বাসাবাড়িতে অক্সিজেনের প্রয়োজন হয়। বিভিন্ন কারণে তাঁরা অক্সিজেন সংগ্রহ করতে পারেন না। এসব দিক বিবেচনায় রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক গঠনের উদ্যোগ গ্রহণ করেন। এ জন্য ইতিমধ্যে কনস্টেবল, এএসআই, এসআই ও ইন্সপেক্টর পদের ১০ জনকে প্রাথমিক পর্যায়ে এ অক্সিজেন সিলিন্ডার ব্যবহার, সিলিন্ডার স্পিডের মাত্রা নির্ধারণ, রিফিল ইত্যাদি কৌশল রপ্ত করানো হয়েছে। এই সংখ্যা বাড়ানো হবে। প্রশিক্ষণ দেওয়া হবে। যেকোনো স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানের সদস্যরাও এ প্রশিক্ষণ বিনা খরচে গ্রহণ করতে পারবেন।

রাজশাহী মহানগর পুলিশ সদর দপ্তরে আজ দুপুর ১২টার দিকে পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত রোগীদের শ্বাসকষ্টে অক্সিজেনের অভাব দেখা দেয়। এ সংকট থেকে সাধারণ জনগণ, দায়িত্বরত পুলিশ সদস্যসহ বিভিন্ন পেশাজীবী কোভিডে আক্রান্ত রোগীদের মহানগর পুলিশের পক্ষ থেকে বিনা মূল্যে অক্সিজেন দেওয়ার লক্ষ্যে রোগীদের চাহিদা অনুযায়ী বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার কার্যক্রমের যাত্রা শুরু হলো। দু-এক দিনের মধ্যেই এ সংখ্যা ১০০-তে উন্নীত করা হবে। পর্যায়ক্রমে প্রয়োজন অনুসারে আরও অক্সিজেন সিলিন্ডার সংযোজন করা হবে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ব্যতীত রাজশাহীর অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা নেই। এসব হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা চালু করতে সময় লাগবে ২ থেকে ৩ মাস।

পুলিশ কমিশনার আরও বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ব্যতীত রাজশাহীর অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা নেই। এসব হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা চালু করতে সময় লাগবে ২ থেকে ৩ মাস। কোভিডে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে কেউ ভুগছেন, এমন সংবাদ রাজশাহী মহানগর পুলিশের নিয়ন্ত্রণকক্ষের হটলাইন নম্বরে (০১৩২০০৬৩৯৯৮) জানালে বিনা মূল্যে পুলিশ বাড়িতে গিয়ে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. মজিদ আলী, উপপুলিশ কমিশনার (সদর) মো. রশীদুল হাসান ও উপপুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. সাজিদ হোসেনসহ মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office