শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

কাতারস্থ ভূকশিমইল ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদের কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

কাতারে অবস্থানরত কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গঠিত ভূকশিমইল ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। গত ২৩ এপ্রিল কাতারের একটি অভিজাত রেষ্টুরেন্টে আয়োজিত এক সভায় ভূকশিমইল ইউনিয়নের প্রবাসীদের উপস্থিতিতে কমিটির আহবায়ক-যুগ্ম আহ্বায়কসহ অন্য সদস্যদের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

 

উক্ত কমিটিতে বিশিষ্ট সমাজ সেবক, দানশীল ব্যক্তিত্ব, সবার পরিচিত মুখ শাহ মোঃ আমীর উদ্দিনকে সভাপতি, সুমন আহমদকে সাধারণ সম্পাদক ও বেলাল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ-সভাপতি শফিক আহমদ তালুকদার, সহ-সভাপতি হাবীব আহমদ ও জনি আহমদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আহমদ সালাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সায়মন আজাদ তালুকদার, অর্থ সম্পাদক আলাল আহমদ খান, প্রচার সম্পাদক তারেক আহমদ।

 

খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান সংগঠনের নব-নির্বাচিত সভাপতি শাহ আমির উদ্দিন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office