শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

কাল চালু হচ্ছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর

সারাদেশ ডেস্ক   |   বুধবার, ২২ জুন ২০২২   |   প্রিন্ট   |   ২৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

রানওয়েতে পানি উঠে পড়ায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ দিন ফ্লাইট বন্ধ থাকার পর কাল বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে। সকাল ৬টার দিকে পরীক্ষামূলকভাবে ফ্লাইট চালু করা হবে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।

এর আগে ১৭ জুন (শুক্রবার) রানওয়েতে পানি ওঠায় তিন দিনের জন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। তখন বন্যার পানিতে রানওয়ে, অ্যাপ্রোচ লাইট ও পাওয়ার ক্যাবল ডুবে যায়।

এ অবস্থায় ঝুঁকি এড়াতে শুক্রবার দুপুর ৩টার পর থেকে বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে সিলেট বিমানবন্দরে যেসব আন্তর্জাতিক ফ্লাইট আসার কথা ছিল সেগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে।

এর তিন দিন পর সোমবার দুপুরে ওসমানী বিমানবন্দর পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। পরে সাংবাদিকদের তিনি বলেন, রানওয়ে থেকে বন্যার পানি নেমেছে। তবে রানওয়ের দিকনির্দেশনামূলক অ্যাপ্রোচ লাইট এখনো ডুবে আছে। তাই বিমানবন্দর এখনই চালু হচ্ছে না। রানওয়ের অ্যাপ্রোচ লাইট জ্বালানো গেলে বিমানবন্দর চালু করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office