শিরোনাম
এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু

কিউবার হোটেলে বিস্ফোরণ, নিহত অন্তত ২২

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০৭ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

কিউবার একটি পাঁচতারকা হোটেলে বিস্ফোরণের ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬০ জনের বেশি।আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর বিবিসির।

বিবিসি জানায়, পুরাতন হাভানার সারাতোগা হোটেলের বাইরে একটি গ্যাস ট্যাংকার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হয়, আর এতে ট্যাংকারটির বিস্ফোরণ ঘটে ভবনটির বেশ কয়েকটি তলা ধ্বংস করে।

এতদিন করোনার কারণে বন্ধ ছিল হোটেলটি। আগামী চার দিনের মধ্যে ঐতিহাসিক হোটেলটি পুনরায় খোলার কথা ছিল।

বিস্ফোরণে হোটেলটির বেশির ভাগ অংশ ধ্বসে গেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের উদ্ধারে অভিযান চলছে।

কিউবার প্রেসিডেন্ট কার্যালয় থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারী ও একটি শিশু রয়েছে। আহতদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হোটেলের এক ব্লকে বসবাসকারী ইয়াজিরা দে লা কারিদাদ সিবিএস নিউজকে বলেন, ‘তিনি ভেবেছিলেন এটি একটি ভূমিকম্প।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর তারা আকাশে কালো ধোঁয়া ও ধুলোর মেঘ উড়তে দেখেছেন।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তিনি বলেন, ‘এটি বোমা বিস্ফোরণ বা কোন ধরনের আক্রমণ ছিল না, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office