শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

কিছু সাংবাদিক অ্যাটেনশনের জন্য অদ্ভুত প্রশ্ন করে : বুবলী

বিনোদন ডেক্স   |   বুধবার, ১৯ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কিছু সাংবাদিক অ্যাটেনশনের জন্য অদ্ভুত প্রশ্ন করে : বুবলী

সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। ‘বসগিরি’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে নায়িকা হিসেবে তার অভিষেক ঘটে। এরপর ভক্ত-অনুরাগীদের উপহার দিয়েছেন ‘রংবাজ’, ‘অহংকার’, ‘সুপার হিরো সীমা’, ‘ক্যাপ্টেন খান’।

এবার ঈদে মুক্তি পেয়েছে মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’। যেখানে জিয়াউল রোশানের বিপরীতে অভিনয় করেছেন বুবলী।

মঙ্গলবার (১৮ জুন) টেলিভিশনের সাক্ষাৎকারে বুবলী বলেন, হলুদ সাংবাদিকরা যে কোন প্রোগ্রামে অদ্ভুত রকমের প্রশ্ন করে যেটার কোন ভিত্তি থাকে না। এ ধরনের প্রশ্নে করে তাদের নিজেদের দিকে অ্যাটেনশনের নেওয়ার জন্য যেন সে ভাইরাল হয়ে যায়। এগুলো খুব ভালো প্র্যাকটিস।

এ অভিনেত্রী জানান, হলুদ সাংবাদিকরা শিল্পীদের সত্তাটাকে নানা ভাবে আক্রমণ করতে চায়। ব্যক্তিগত কাউকে খুশি করার জন্য যেকোনো ধরনের মিথ্যা নিউজ করে। এ ধরনের সাংবাদিক দিন দিন বেড়ে চলেছে। এদের কারণে অনেকেই সাংবাদিকতা পেশাটাকে প্রশ্নবিদ্ধ করে।

তিনি বলেন, এ ধরনের সাংবাদিক দিন দিন বেড়ে চলেছে। এদের কারণে অনেকেই সাংবাদিকতা পেশাটাকে প্রশ্নবিদ্ধ করে। যারা সাংবাদিকতা ইথিক্স মেনে চলে তাদের খেয়াল রাখতে হবে যেন এই পেশাতে হলুদ সাংবাদিক প্রশ্রয় না পায়।

ছেলে শেহজাদের সাথে ঈদ কেমন কাটলো এ প্রশ্নের বিষয়ে বুবলী বলেন, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো। সন্তানের সাথে ঈদের এই সুন্দর সময়গুলো সারাজীবন বেঁচে থাকে। আমার কাছে শেহজাদের সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত ঈদের আনন্দের মতো। আমি যখন এমনিতেও বাসায় হয়ত নামাজ পড়ি সে সময় শেহজাদ আমার কাঁধে -পিঠে উঠে যায়। এমনকি নিজে নিজে জায়নামাজ নিয়ে নামাজ পড়ার চেষ্টা করছে।

উল্লেখ্য, বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন-এ ২০১৩ সালে সংবাদ পাঠ শুরু করেন। ২০১৬ সালে ‘বসগিরি’ চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন।

এ ছবিতে শুটিংয়ের সময় ও পরবর্তী বিভিন্ন সময়ে শাকিব খান ও বুবলীর প্রেম নিয়ে গুঞ্জন উঠে। তাদের প্রেম-বিয়ে নিয়ে দীর্ঘদিন গুঞ্জন থাকলেও দু’জনেই বিষয়টি গোপন রাখেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office