শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

কী করলে সব ঠিক হয়ে যাবে জানালেন তাসকিন

খেলা ডেস্ক   |   বুধবার, ০৫ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কী করলে সব ঠিক হয়ে যাবে জানালেন তাসকিন

সংগৃহীত ছবি

মে মাসের ১৫ তারিখ আমেরিকার উদ্দেশে দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। এরপর সেখানে পৌছে আমেরিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরে বসে টাইগাররা। যে কারণে আলোচনা-সমালোচনার তীরে ব্যাপকভাবে বিদ্ধ হচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এছাড়া যথেষ্ট অনুশীলন না করে টিম হোটেলে থাকা নিয়েও উঠছে প্রশ্ন।

সে সব প্রশ্নের উত্তর জানালেন তাসকিন আহমেদ। ডালাসে অনুশীলন শেষে আজ গণমাধ্যমে এই পেসার বলেন, ‘শুধু আমরা না। আবহাওয়ার কারণে সবদলই সেভাবে অনুশীলন করার সুযোগ পায়নি। বৃষ্টির কারণে মাঠ ভেজা ছিল বা সুযোগ-সুবিধা তুলনামূলক কম ছিল। যুক্তরাষ্ট্রে যেহেতু নতুন ক্রিকেট হচ্ছে.. আর মানসিক অবস্থা ঠিক আছে, হ্যাঁ, হেরে একটু মোরালি ডাউন ছিলাম।’

তাসকিন আরও বলেন, ‘কিন্তু আসলে আমরা যদি জিততে পারি, তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের উন্নতি নিয়ে কাজ করে যাচ্ছি। আশাবাদী যে জিতলেই সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।’

বিশ্বকাপের প্রথম ম্যাচে নিজের খেলা নিয়ে তাসকিন বলেন, ‘প্রায় তিনটা সেশন বোলিং করতে পারলাম। ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছি। ওভারঅল ইমপ্রুভম্যান্টস অনেক ভালো মাশাআল্লাহ। আশা করছি যে প্রথম ম্যাচ থেকেই পারব (খেলতে)। কালকে আরেকটা সেশন আছে। ইনশাআল্লাহ আশা করছি যে প্রথম ম্যাচ থেকে খেলতে পারব, বাকিটা আল্লাহর ইচ্ছা।’

এবারের বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের আগে অবশ্য বেশ কিছুটা সময় আছে। ৮ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। বিশ্বকাপের সূচি বিচারে সবার শেষ দল হিসেবে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

এই ম্যাচের আগে দুই পেসার তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামকে নিয়ে শঙ্কা আছে। তাসকিন খেলতে পারবেন এই ম্যাচে, এমনটাই আশা ফিজিওর। তবে শরিফুল খেলতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office