শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় ৮১৪টি মন্ডপে শারদীয় দূর্গাপুজা উদযাপনের প্রস্তুতি চলছে

জাতীয় ডেস্ক   |   সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুমিল্লায় ৮১৪টি মন্ডপে শারদীয় দূর্গাপুজা উদযাপনের প্রস্তুতি চলছে

সংগৃহীত ছবি

আসন্ন শারদীয় দূর্গাপুজা উদযাপনে জেলায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যে নগরীর বিভিন্ন স্থানে এবং উপজেলার বিভিন্ন মন্দিরে কারিগররা প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত রয়েছেন।

জেলা হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট সূত্রে জানা যায়- আগামী ২১ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা মহাসমারোহে শুরু হবে। এবার দূর্গা দেবীর ঘোটকে আগমন এবং গমন। জেলায় ৮১৪টি মন্ডপে শারদীয় দূর্গাপুজা উদযাপনের প্রস্তুতি চলছে।
উপজেলাসমূহে ও মহানগরে পুজা মন্ডপের তালিকা অনুসারে মহানগরে ৬৪টি, আদর্শ সদর ২৬টি, সদর দক্ষিণ ৩০টি, নাঙ্গলকোট ১১টি, লালমাই ১৭টি, চৌদ্দগ্রাম ২২টি, মনোহরগঞ্জ ১২টি, লাকসাম ৩৫টি, বরুড়ায় ৯৩টি, চান্দিনা ৭৭টি, বুড়িচং ৪৩টি, ব্রাহ্মণপাড়া ১৬টি, দেবিদ্বার ৯১টি, মুরাদনগর ১৫৫টি, তিতাস ১৩টি হোমনা ৪৯টি, মেঘনা ১১টি, দাউদকান্দি ৪৯টি মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হবে।

সনাতন ধর্মাবলম্বীদের বাৎসরিক প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা সার্বজনীনভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। চিরায়ত ধর্মীয় ও সামাজিকভাবে আনন্দঘন পরিবেশে উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গাপুজার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

এবার সুষ্ঠুভাবে শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠানের লক্ষ্যে জেলা, উপজেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব, আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। যেন কোন বিশৃঙ্খলা বা নাশকতা করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা-বাহিনী কঠোর অবস্থানে থাকবে। প্রতিমা তৈরীর স্থান সমূহে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি করছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office