শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

কুলাউড়ায় ‘কমল হাউস’ প্রকল্পের ১১তম ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি   |   বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলার আয়োজনে কমল হাউস প্রকল্পের ১১তম ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘরের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ড. সাইফুল আলম চৌধুরী।

অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আলী, কমল হাউস বাস্তবায়ন প্রকল্পের আহবায়ক ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কমর উদ্দিন জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও প্রকল্পের সদস্য সচিব আতাউর রহমান আতা, বহির্বিশ^ জাতীয়তাবাদী ফোরামের সাজাদ্দুর রহমান সাজু, রিপন মজুমদার। এসময় উপস্থিত ছিলেন বহির্বিশ^ জাতীয়তাবাদী ফোরামের নেতা শাহীন খাঁন, হাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফারুক আহমদ পান্না, সাবেক সাধারণ সম্পাদক জুবেদ আলম, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক আহরারুজ্জামান আহরার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারী, হাজীপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মাসুদ আহমদ নীরব প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ড. সাইফুল আলম চৌধুরী বলেন, ২০১৯ সালে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা বিশে^র বিভিন্ন দেশে অবস্থান করছেন তাদের নিয়ে গঠন করা হয় বহির্বিশ^ জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া। সংগঠনটি প্রতিষ্ঠার পর বিগত করোনা মহামারি, বন্যাসহ সকল দূর্যোগে মানুষের কল্যাণে কাজ করেছে। তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাক নাম হলো কমল। তাঁর স্মৃতি ধরে রাখার জন্য “কমল হাউস” নামে একটি আবাসন প্রকল্প চালু করা হয়েছে। স্থায়ীভাবে মানুষের কল্যাণে কাজ করার জন্য এখন পর্যন্ত কুলাউড়া উপজেলার দশটি ইউনিয়নে দশটি ঘর তৈরি করে দেয়া হয়েছে। ১১তম ঘর হাজীপুর ইউনিয়নে বিএনপির নিবেদিত কর্মী আব্দুস শহীদকে তৈরি করে দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোতেও বিএনপির নিবেদিত অস্বচ্ছল কর্মীদের ঘর তৈরি করে দেয়া হবে। এই মহৎ কাজে বহির্বিশ^ জাতীয়তাবাদী ফোরামের সকল সদস্যরা আর্থিক সহযোগিতা করার কারণে কমল হাউস প্রকল্পের কাজ বাস্তবায়ন হচ্ছে। আগামীতেও যেকোনো দূর্যোগে এই সংগঠনটি তাদের সেবামূলক কার্যক্রম সবসময় অব্যাহত রাখবে।

দোয়া পরিচালনা করেন বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আলী। এসময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্থভাবে স্বদেশ প্রত্যাবর্তন করার জন্য দোয়া করা হয়।

উল্লেখ্য, হাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক অস্বচ্ছল ব্যক্তি আব্দুস শহিদকে ‘কমল হাউস’ নামে নতুন ঘর তৈরি করে দেয়া হচ্ছে। ঘর পেয়ে বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপকারভোগী আব্দুস শহীদ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office