শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

কুলাউড়ায় পূর্ব বিরোধের জের: প্রবাসীর বাবা-মায়ের ওপর হামলা করলো আ’লীগ কর্মী

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :   |   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় পূর্ব বিরোধের জের: প্রবাসীর বাবা-মায়ের ওপর হামলা করলো আ’লীগ কর্মী

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে নাজিম আহমদ নামে এক প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২ সেপ্টেম্বর রাতে প্রবাসী নাজিমের পিতা ভুক্তভোগী গৌছ মিয়া (৬২) বাদী হয়ে ঘটনার সাথে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সক্রিয় কর্মী জালাল আহমদ লুলু ও তার স্ত্রী তাছলিমা বেগমকে অভিযুক্ত করে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাজার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা কাতার প্রবাসী নাজিম আহমদের বাড়ীর রাস্তার সীমানায় এসে তার পিতা গৌছ আলীর সাথে ইচ্ছাকৃতভাবে ঝগড়া সৃষ্টির জন্য রাস্তার সীমানা থেকে জোরপূর্বক বেড়া উপড়ে ফেলে দেয় জালাল আহমদ লুলু। তখন গৌছ আলী বাঁধা দিলে লুলু গং উত্তেজিত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে মারধর করার হুমকি প্রদান করে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন গত ১ সেপ্টেম্বর সকালে লুলু গং পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে গৌছ আলীর বাড়ীর পাশের রাস্তায় প্রবেশ করে গৌছ আলী ও তার স্ত্রী জোছনা বেগম (৫৫) কে এলোপাতারি মারধর করে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন।
অভিযুক্ত জালাল আহমদ লুলু গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মাহমুদ মিয়ার ছেলে। জালাল আহমদ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সক্রিয় কর্মী এবং সাবেক সংসদ সদস্য সুলতান মনসুরের পিএস পরিচয় দিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম করেছেন বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে।

প্রবাসী নাজিম আহমদ বলেন, জালাল আহমদের হুমকিতে আমার পরিবার বর্তমানে আতঙ্কিত ও জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমি প্রশাসনের কাছে আইনি প্রদক্ষেপের পাশাপাশি আমার বৃদ্ধ বাবা-মায়ের নিরাপত্তা চাই। দ্রুত জড়িতদের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত জালাল আহমদ লুলু মুঠোফোনে বলেন, এসব বিষয়ে আমি কিছুই জানিনা। আপনার কাছে কে অভিযোগ করেছে, আপনি কি থানা, ডিবি, না পিবিআই। এসব বিষয়ে আমার সাথে কোন কথা বলবেন না।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office