শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

কোরআনের ২৬টি আয়াত নিষিদ্ধের আবেদন খারিজ, উল্টো বাদীর জরিমানা

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১২ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ২০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

পবিত্র কুরআনের সুনির্দিষ্ট ২৬টি আয়াত ‘সন্ত্রাসবাদের প্রমোট’ করছে এমন অভিযোগ তুলে আদালতে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন ভারতের উত্তরপ্রদেশ শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সাবেক প্রধান ওয়াসিম রিজভী। ভারতের সুপ্রিম কোর্ট সেই রিট পিটিশন খারিজ করে দিয়েছেন।

সোমবার বিচারপতি রোহিনটন নারিমানের নেতৃত্বাধীন একটি বেঞ্চ এই রিট পিটিশনকে ‘পুরোপুরি অর্থহীন’ বলে মন্তব্য করে রিটটি খারিজ করে দেন। এসময় আদালত রিজভীকে ৫০ হাজার রুপি জরিমানাও করেছেন। এই অর্থ জরিমানা লিগ্যাল এইড সার্ভিস কর্তৃপক্ষকে দিতে বলা হয়েছে।

বিচারপতি নারিমান আইনজীবীকে জিজ্ঞাসা করেন, আপনি কি সত্যিই এই পিটিশন নিয়ে তর্ক করতে চান? ওই আইনজীবী দুই মিনিট সময় চান। তিনি আদালতকে বলেন, মাদরাসায় আটকে রেখে শিশুদের মধ্যে ‘ইসলামি সন্ত্রাসবাদের উন্মেষ’ ঘটাতে এসব আয়াত ব্যবহার করা হচ্ছে।

পরে সংক্ষিপ্ত শুনানি শেষে বিচারপতি নারিমান বলেন, আমরা আইনজীবীদের যুক্তিতর্ক শুনেছি। এবং এটা পুরোপুরি অর্থহীন তাই আমরা এই পিটিশন খারিজ করে দিয়েছি। রিজভী তার পিটিশনে বলেছিলেন যে, অবিশ্বাসী এবং বেসামরিক নাগরিকদের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড বৈধতা দিতে এসব আয়াত কুরআনে ঢুকানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office