শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

খালিপেটে গরম পানি খেয়ে যেসব উপকার পেতে পারেন

স্বাস্থ্য ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খালিপেটে গরম পানি খেয়ে যেসব উপকার পেতে পারেন

সংগৃহীত ছবি

শরীরের ওজন কমাতে অনেক কিছুই করেন অনেকেই। অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। এক্ষেত্রে রোজ খালি পেটে এক গ্লাস ঈষদুষ্ণ গরম পানি খেলে উপকার পাবেন।

ওজন কমাতে অনেকেই সকালে ঈষদুষ্ণ পানিতে লেবুর রস মিশিয়ে খান। তবে গরম পানি কিন্তু শুধু ওজন কমায় না, আরও অনেক উপকার করে। শরীরের জন্য গরম পানি খাওয়া কেন এত উপকারী?

শরীরে জমে থাকা টক্সিন দূর করতে গরম পানি অত্যন্ত উপকারী। শরীরের যাবতীয় দূষিত পদার্থ বের করতে গরম পানি খাওয়ার কোনো বিকল্প নেই। দ্রুত রোগা হতেও গরম পানি জুড়ি মেলা ভার। তা ছাড়া নিয়ম করে গরম পানি খেলে কিডনি ভালো থাকে। সংক্রমণের ঝুঁকিও কমে।

হজমের গোলমাল থাকলে গরম পানি খাওয়ার অভ্যাস শুরু করতে পারেন। উপকার পাবেন। গরম পানি বিপাক হার বৃদ্ধি করে। যে কোনো খাবার দ্রুত হজম হতে সাহায্য করে। ভরপেট খাবার খাওয়ার পর অনেকেই এই জন্য গরম পানি খান।

গরম পানি বেশি খেলে শরীর শুকিয়ে যায় বলে ধারণা অনেকেরই। তবে পুষ্টিবিদরা জানাচ্ছেন, এই ধারণা একেবারেই ঠিক নয়। গরম হোক কিংবা ঠান্ডা, শরীরের আর্দ্রতা বজায় রাখতে বেশি করে পানি খেলেই হলো।

তেল-মশলাদার খাবার খাওয়ার পর বুক জ্বালা-পোড়ার সমস্যা নতুন নয়। তবে সেই সময় গ্যাসের ওষুধ না খেয়ে গরম পানিতে চুমুক দিতে পারেন। কাজে দিতে পারে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office