শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

খুশিতে মিষ্টি বানিয়ে খাওয়ালেন পরীমণি

বিনোদন ডেক্স   |   শনিবার, ২২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খুশিতে মিষ্টি বানিয়ে খাওয়ালেন পরীমণি

সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি একজন মিষ্টি প্রেমী। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার ফ্রিজ ভর্তি মিষ্টি পাওয়ার খবর খানিকটা বিস্মিত করে দেয় তার ভক্ত-অনুরাগীদের। কারণ, অভিনয়শিল্পীরা বরাবরের মতই তাদের ফিটনেস নিয়ে সতর্ক থাকেন। সেক্ষেত্রে তেমন কিছুর বাছ-বিচার করে না এই অভিনেত্রী। নিয়মিত মিষ্টি খান এমনকি অন্যদেরকেও বানিয়ে খাওয়ান।

এর আগে পরীমণি সামাজিক মাধ্যমে ফ্রিজভর্তি মিষ্টির ভিডিও যখন শেয়ার করেছিলেন, তখন তা দেখে রীতিমতো চমকে ওঠেন ভক্তরা। কারণ, পুরো ফ্রিজভর্তি ছিল বাহারি রকমের যত মিষ্টি। তখন ভক্ত অনুরাগীদের অনেকেই সেই মিষ্টি খাওয়ার আবদার জানিয়েছিলেন।

এবার শনিবার এক ফেসবুক পোস্টে রসগোল্লার ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। জানান, এই রসগোল্লা তার নিজের হাতে বানানো। তবে কি ভক্তদের সে আবদার মেটানোর জন্য মিষ্টি বানিয়েছেন পরীমণি?

ভক্তদের জন্য না, তার প্রাণপ্রিয় স্টাফ অর্থাৎ গৃহকর্মীদের জন্য রসগোল্লা বানিয়েছেন তিনি। কারণ, পরীর বাসার প্রায় সকল গৃহকর্মীরা ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলেন। এদিকে ছেলে-মেয়েকে সামলাতে একা হিমসিম খাচ্ছিলেন নায়িকা। মেয়ের দুধের বোতল পরিষ্কার করতে করতে বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে লেখেন, ‘এখন আমি সবার ছুটির ঘণ্টা বাজিয়ে একপ্রকার একা একাই দুই বাচ্চা সামলাচ্ছি !’

তাই তো পরী অপেক্ষায় ছিলেন, কবে ফিরবেন তার গৃহপরিচারিকারা। ছুটে শেষে তারা ফিরে আসেন, এবং খুশিতে তাদের মিষ্টি বানিয়ে খাওয়ান। সেই মিষ্টির ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে পরী লেখেন, ‘আমার স্টাফরা আমার জান এক একজন। আমার কালকের স্ট্যাটাস এ সবাই এসে হাজির! এই খুশিতে আমি তাদের জন্যে মিষ্টি বানালাম। হিহি লাইফ ইজ সোওওও রসোগোল্লা।’

পোস্টটি দেখার পর পরীর ভক্তরা তার মিষ্টি বানানোর হাত দেখে বাহবা জানিয়েছেন। এছাড়াও নিজেদের মিষ্টির প্রতি লোভের কথাও জানিয়েছেন অনেক ভক্ত।

উল্লেখ্য, পরীমণি বর্তমানে ব্যস্ত রয়েছেন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য নির্মিতব্য ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এর শুটিংয়ে। এর আগে বাংলাদেশ-কলকাতার যৌথ প্রযোজনায় ‘রক্ত’ ও ‘স্বপ্নজাল’ সিনেমায় কাজ করেছেন তিনি। আগামীতে ওপার বাংলার আরও বেশ কিছু প্রজেক্টে দেখা যেতে পারে এই নায়িকাকে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office