শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

গরু চুরির অভিযোগে জামাই-শ্বশুর আটক

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১১ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আবু সাইদ ওরফে সাউদ ও জামাই রাব্বি হোসেনক

ঝিনাইদহের শৈলকুপায় ইউনিয়ন পরিষদের এক মহিলা সদস্যের বাড়ি থেকে দুটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার স্বামী আবু সাইদ ওরফে সাউদ ও জামাই রাব্বি হোসেনকে আটক করা হয়। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিজুলিয়া গ্রামে। ইউপি সদস্য নার্গিস খাতুন ৯নং মনোহরপুর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য।

গরুর মালিক একই উপজেলার পাঠানপাড়া গ্রামের নিহাল মণ্ডলের ছেলে নয়ন মণ্ডল জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোয়ালঘর থেকে বাচ্চাসহ একটি গাভী চুরি হয়। খোঁজাখুঁজির সময় জানতে পারেন বিজুলিয়া গ্রামের মহিলা ইউপি সদস্য নার্গিস খাতুনের বাড়িতে গরু দুটি আছে।

 

এ বিষয়ে মহিলা সদস্য জানান, তার জামাই রাব্বি ইঞ্জিনচালিত করিমন চালক। মঙ্গলবার রাতে সে তার গোয়ালে দুটি গরু রেখে যায়। এরপর গোয়াল থেকে গরু দুটি উদ্ধার করে নিয়ে যান এবং সেই সাথে তার স্বামী আবু সাইদ ও জামাই রাব্বিকে আটক করে পুলিশ।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, দুটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। এ সময় মহিলা ইউপি সদস্যের স্বামী ও তার জামাইকে আটক করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office