শিরোনাম
কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

গায়ানার পক্ষে আইসিজে’র রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

জাতীয় ডেস্ক   |   সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গায়ানার পক্ষে আইসিজে’র রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

সংগৃহীত ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ গায়ানার পক্ষে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে স্বাগত জানিয়েছে।

আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত গায়ানা বিষয়ক কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল গ্রুপের (সিএমজিজি) ভার্চুয়াল বৈঠকে সভাপতির দায়িত্ব পালনকালে তিনি এমন মন্তব্য করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আমাদের স্বাভাবিক আলোচনা, সৌহার্দ্য এবং প্রধানদের ধারাবাহিক মতামত অনুযায়ী, গায়ানার আঞ্চলিক অখন্ডতার প্রতি আমাদের অটুট সমর্থনের অভিব্যক্তি প্রকাশের জন্য অপেক্ষা করছি।’

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ গায়ানা বিষয়ক কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল গ্রুপের মূল চেয়ারের ভূমিকা অব্যাহত রাখতে পেরে সন্তুষ্ট।

কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড উদ্বোধনী বক্তব্য দেন।

এদিকে নিউইয়র্কে গায়ানার কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল রাষ্ট্রদূত মাইকেল ই ব্রাদারসন সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে হালনাগাদ তথ্য উপস্থাপন করেন।

সিএমজিজি’র মন্ত্রীরা আলোচনা অধিবেশনে অংশগ্রহণ করেন এবং ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের কথা জানানোর জন্য একটি সমাপনী বিবৃতি প্রস্তুত করতে সম্মত হন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office