শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

গাযায় আবারো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ১৬ জুন ২০২১   |   প্রিন্ট   |   ১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

গাযা শহরে ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলাছবির ছবির ক্যাপশান

ইসরায়েল বলছে, গাযা উপত্যকায় হামাসের লক্ষ্যবস্তুর ওপর তারা বিমান হামলা চালিয়েছে। ঐ অঞ্চল থেকে আগুনে বেলুন পাঠাতে শুরু করার জবাবে হিসেবে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে তারা।

বুধবার ভোরে গাযা শহরে বিস্ফেরাণের শব্দ পাওয়া যায়।

ইসারয়েলের দমকল বাহিনী বলছে, মঙ্গলবার সকালে ইসরায়েলের উদ্দেশ্যে গাযা থেকে একাধিক আগুনে বেলুন ছোঁড়াহয়, যার ফলে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গত ২১শে মে দুই পক্ষের মধ্যে চলমান ১১ দিনের সংঘাতের পর ঘোষণা করা যুদ্ধবিরতির পর এটিই দুই পক্ষের মধ্যে প্রথম সংঘাত।

মঙ্গলবার ইহুদি জাতীয়তাবাদীদের পদযাত্রা কর্মসূচীর পরই এই ঘটনা ঘটলো। এই পদযাত্রা নিয়ে হামাসের হুমকি ছিল।

ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে যে হামাস নিয়ন্ত্রিত খান ইউনিস ও গাযা শহরের সেনাবাহিনীর ঘাঁটিতে তাদের হামলাকারী বিমান আঘাত করেছে।

তবে ঐ বিমান হামলার ফলে কোনো ধরণের হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তা সাথে সাথে নিশ্চিত করা যায়নি।

হামাসের একজন মুখপাত্র টুইটারে এক বিবৃতিতে জানিয়েছেন যে ফিলিস্তিনিরা তাদের ‘সাহসী প্রতিরোধ’ অব্যাহত রাখবে এবং নিজেদের অধিকার রক্ষার লড়াই করে যাবে যতক্ষণ পর্যন্ত ‘দখলদারী শক্তি পুরো ভূমি থেকে বিতাড়িত’ হয়।

ইসরায়েলের দমকল বাহিনী জানিয়েছে গাযা থেকে নিক্ষেপ করা আগ্নেয় বেলুনের কারণে দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায় অন্তত ২০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ইসরায়েলের নতুন সরকার ক্ষমতায় আসার দু’দিন পর এই সংঘাতের ঘটনা ঘটলো।

টানা ১২ বছর ক্ষমতায় থাকার পর গত রবিবার বিনইয়ামিন নেতানিয়াহু ক্ষমতা হারান এবং ডান ও বামপন্থী সাতটি দলের সমন্বয়ে গঠিত জোট সরকারের প্রধানমন্ত্রী হন নাফতালি বেনেত।

 

মঙ্গলবার ইহুদি জাতীয়তাবাদীদের এই পদযাত্রা আয়োজন করার উদ্দেশ্যে ইসরায়েলি পুলিশ পূর্ব জেরুজালেমের কিছু এলাকা খালি করে।

এ সময় তারা স্টান গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করে। এ সময় ১৭ জন গ্রেফতার হয়।

সামাজিক মাধ্যমে প্রকাশিত কিছু ভিডিওতে দেখা যায় ইসরায়েলি বিক্ষোভকারীরা স্থানীয় ফিলিস্তিনিদের উদ্দেশ্যে ‘আরবদের মৃত্যু হোক’ বলে শ্লোগান দিচ্ছে।

জেরুজালেম দিবসের পদযাত্রা একটি বার্ষিক অনুষ্ঠান, যা ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর ইসরায়েল দ্বারা পূর্ব জেরুজালেম দখলের দিনটিকে স্মরণ করা হয়।

এই বছরের অনুষ্ঠান গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ইসরায়েলি পুলিশ নিরাপত্তার অজুহাতে প্রস্তাবিত যাত্রাপথে অনুষ্ঠান আয়োজন করতে না দিলে তা বাতিল হয়ে যায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office