শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

গার্ডিয়ান লাইফের সহায়তায় ঋণমুক্ত দুই পরিবার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

লাইফ ইন্স্যুরেন্স সুবিধার আওতায় ঋণগ্রহীতাদের মৃত্যুর পর বকেয়া ঋণ পরিশোধ করে দুই পরিবারকে ঋণমুক্ত করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) এর সঙ্গে যৌথ উদ্যোগে এই সহায়তা দেওয়া হয়।

বুধবার (১ এপ্রিল) সিলেটের খাদিমনগরের কল্লাগ্রামে অবস্থিত এফআইভিডিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে দুই ঋণগ্রহীতার পরিবারের সদস্যদের উপস্থিতিতে সংশ্লিষ্ট ঋণের পুরো অর্থ পরিশোধ করে গার্ডিয়ান লাইফ।

চুক্তি অনুযায়ী, এফআইভিডিবি থেকে ঋণ নেওয়া সদস্যরা স্বয়ংক্রিয়ভাবে লাইফ ইন্স্যুরেন্স সুরক্ষার আওতায় থাকেন। ফলে কোনো ঋণগ্রহীতা ঋণ পরিশোধের আগেই মারা গেলে তার বকেয়া ঋণের দায় বহন করে গার্ডিয়ান লাইফ।

সম্প্রতি এফআইভিডিবির দুই সদস্য অঞ্জুয়ে নায়েক ও জাফুরা বেগম যথাক্রমে ৭০ হাজার ও ৬০ হাজার টাকা ঋণ নেন। ঋণ পরিশোধের আগেই চলতি বছরের ৬ ফেব্রুয়ারি জ্বরজনিত কারণে অঞ্জুয়ে নায়েক এবং ৮ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে জাফুরা বেগম মারা যান। পরে তাদের পরিবারের ওপর থাকা ঋণের পুরো অর্থ পরিশোধ করে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট দিতিপ্রিয়া রায় চৌধুরী বলেন, “প্রতিটি বিমা তাদের কাছে গুরুত্বপূর্ণ। ক্ষতিগ্রস্ত পরিবার যা হারিয়েছে তা পূরণ করা সম্ভব নয়, তবে প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত সময়ে বিমা দাবির অর্থ পৌঁছে দেওয়া হয়েছে।”

এফআইভিডিবির এক্সিকিউটিভ ডিরেক্টর বজলে মোস্তফা রাজী বলেন, “সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে এটি কার্যকর সুরক্ষা হিসেবে কাজ করে।”

অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফ ও এফআইভিডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office