শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াতেমালায় এক পেশাদার খুনির ৮০৮ বছর জেল

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গুয়াতেমালায় এক পেশাদার খুনির ৮০৮ বছর জেল

সংগৃহীত ছবি

গুয়াতেমালার একটি আদালত ২০০৮ সালে ১৫ জন নিকারাগুয়ান এবং এক ডাচ নাগরিককে হত্যার দায়ে সোমবার আসামি এক মাদক স¤্রাটকে ৮০৮ বছরের কারাদন্ড দিয়েছেন।

হত্যাকান্ডে অংশ নেওয়া আসামি রিগোবার্তো দানিলো মোরালেসের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেছেন আদালত।

২০১৬ সালে আরেকজন কথিত মাদক স¤্রাট মারভিন মন্টিয়েল মারিনকেও ধারাবাহিক খুনের দায়ে দীর্ঘ কারাদন্ডের সাজা দেয়া হয়।

আদালত বলেছেন, মোরালেসকে প্রতিটি হত্যার জন্য ৫০ বছর এবং অপরাধী কার্যক্রম পরিচালনার জন্য আরও আট বছরের কারাদন্ড দেয়া হয়েছে।

দীর্ঘ সাজা সত্ত্বেও গুয়াতেমালার আইন অনুযায়ী একজন দন্ডপ্রাপ্ত আসামীকে মূলত ৫০ বছরের বেশি কারাভোগ করতে হয় না।

৩৭ বছর বয়সী মোরালেস ১৩ বছর পলাতক থাকার পর ২০২২ সালে গ্রেপ্তার হন। সেপ্টেম্বরে তার বিচার শুরু হয়।

প্রসিকিউটরা বলেছেন, পৃথক আরেকটি ঘটনায় ২০০৮ সালে গুয়াতেমালায় একটি বাস নিকারাগুয়ায় ঢুকে পড়ে। বাসের যাত্রীরা মাদক পাচারকারী এবং তাদের কাছে মাদক রয়েছে এই ধারণা থেকে আরেক মাদক স¤্রাট মারভিন মন্টিয়েল মারিন ও তার স্ত্রী যাত্রীদের আটক করে।

তারা যখন দেখলো আসলে যাত্রীদের কাছে কোন মাদক নেই। তখন তারা যাত্রীদের গুলি করে হত্যা করে আগুনে পুড়িয়ে দেয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office