শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপনের প্রস্তুতি

জাতীয় ডেস্ক   |   সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপনের প্রস্তুতি

সংগৃহীত ছবি

আগামী ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনে বর্ণাঢ্য আয়োজন করতে যাচ্ছে জেলার কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় দিনটি আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে উদযাপন করা হবে। কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে থেকে ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি কোটালীপাড়া উপজেলার প্রধান-প্রধান সড়ক ঘুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হবে। বেলা সাড়ে ১১টায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কাটা হবে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক। বেলা ১১ টা ৪৫ মিনিটে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। আলোচনা সভা শেষে দুপুর ১২টা ৪৫ মিনিটে শেখ হাসিনার জন্য দোয়া মোনাজাত করা হবে। এ সময় বঙ্গবন্ধু, বঙ্গমাতা, জাতীয় চার নেতা, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, নির্বাচিত জনপ্রতিনিধি ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনয়ের সহিত অনুরোধ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office