শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

গোল হজম করে এভারটনকে উপরে তুললো নিউক্যাসল

খেলা ডেস্ক   |   শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোল হজম করে এভারটনকে উপরে তুললো নিউক্যাসল

সংগৃহীত ছবি

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তলানীতে ছিল এভারটন। সেখান থেকে তাদেরকে টেনে নীচের দিক থেকে ৪ নম্বরে তুলে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। সফরকারীদের ৩-০ গোলে হারিয়ে রেলিগেশনের শঙ্কা থেকেও মুক্ত হওয়ার চেষ্টা করছে স্বাগতিক এভারটন।

গতকাল বৃহস্পতিবার রাতে এভারটনের ঘরের মাঠ গুডসন পার্কে ম্যাচের ৭৮ মিনিট গোলশুন্য ছিল দুই দল। এরপর নিউক্যাসলের ডিফেন্ডার কাইরেন ট্রিপিয়ারের ভুলে প্রথম গোলের দেখা পায় এভারটন। ৭৯তম মিনিটে দলকে এগিয়ে দেন ইংল্যান্ড ফরোয়ার্ড ডোয়াইট ম্যাকনিল।

এর ৭ মিনিট পর সফরকারীদের বিপক্ষে ব্যবধান দ্বিগুণ করেন এভারটনের মিডফিল্ডার আব্দুলায়ে ডোকোরে। এখানেও কাইরেন টিপ্রিয়ারকে পরাস্ত করে গোল করেন মালির তারকা ফুটবলার ডোকারে। অর্থাৎ নিজেদের ভুলেই প্রথম দুই হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় নিউক্যাসল।

অতিরিক্ত সময়ে (৯০+৬) দলের হয়ে সবশেষ গোলটি করেন পতুগালের ফরোয়ার্ড বেটো। প্রিমিয়ার লিগে এটি তার প্রথম গোল। অবশেষে ৩-০ গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

চলতি মৌসুমে ইনজুরির কবলে পড়ে ছন্দ হারিয়ে ফেলেছে নিউক্যাসল। এরইমধ্যে ৫ ম্যাচে হেরেছে তারা। ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

অপরদিকে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭তম অবস্থানে রয়েছে এভারটন। ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office