শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

গ্রানাডাকে ৭-০ গোলে বিধ্বস্ত করে স্মরণীয় মৌসুম শেষ করলো জিরোনা

খেলা ডেস্ক   |   শনিবার, ২৫ মে ২০২৪   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গ্রানাডাকে ৭-০ গোলে বিধ্বস্ত করে স্মরণীয় মৌসুম শেষ করলো জিরোনা

সংগৃহীত ছবি

রেলিগেটেড গ্রানাডাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে লা লিগা মৌসুম দুর্দান্তভাবে শেষ করেছে এবারের আসরের চমক জিরোনা। ঘরের মাঠের ম্যাচটিতে হ্যাটট্রিক করেছেন ইউক্রেনিয়ার স্ট্রাইকার আরটেম ডোভিক।

মাইকেলের দল এবারের লিগে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পর তৃতীয় স্থান নিশ্চিত করে এই প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে।

বার্সেলোনা থেকে ধারে খেলতে আসা ডিফেন্ডার এরিক গার্সিয়া ৩০ মিনিটে ডেডলক ভাঙ্গেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি জিরোনাকে। এটি মৌসুমে গার্সিয়ার পঞ্চম গোল। বিরতির আগে ডোভিকের আদায় করা পেনাল্টি থেকে তৃতীয় গোলের আগে আরেক ইউক্রেনিয়ান ভিক্টর টিসিগানকোভের গোলে ব্যবধান দ্বিগুন হয়।

দ্বিতীয়ার্ধের ৯ মিনিটে টিসিয়ানকোভ আবারো গোল করেন। তলানির দ্বিতীয় দল গ্রানাডাকে আরো লজ্জায় ফেলেন ডোভিক ও ক্রিস্টিয়ান স্টুয়ানি। ৬১ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে খেলতে আসা ফাকুনডো পেলিস্ট্রি দ্বিতীয় হলুদ কার্ডের কারনে মাঠ ছাড়তে বাধ্য হন। ৯০ মিনিটে ডোভিক দ্বিতীয় পেনাল্টি থেকে তার হ্যাটট্রিক পূরণ করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office