শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

ঘন ঘন তলপেটে ব্যথা কিডনিতে পাথরের লক্ষণ নয় তো?

লাইফস্টাইল ডেক্স   |   মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঘন ঘন তলপেটে ব্যথা কিডনিতে পাথরের লক্ষণ নয় তো?

সংগৃহীত ছবি

প্রায়ই তলপেটে ব্যথা হওয়ার লক্ষণ কিন্তু সাধারণ নয়, এটি হতে পারে কিডনিতে পাথর হওয়ারও লক্ষণ। কিডনিতে পাথর জমলে ভয়ের খুব বেশি কারণ না হলেও দ্রুত সেই পাথর শরীর থেকে বের করা না হলে সমস্যা বাড়তে পারে।

এই সমস্যা মূত্রনালির যে কোনো অংশকে বেশি প্রভাবিত করতে পারে। ফলে কিডনিতে পাথর জমলে প্রস্রাবের রং হলুদ থেকে লালচে হতে পারে। এ রকম সমস্যা হলে আগেভাগেই সতর্ক হতে হবে। আর কী কী লক্ষণ দেখা দিলেই সতর্ক হবেন জেনে নিন-

১. কিডনিতে পাথর হলে পিঠের দিকে পাঁজরের দু’পাশে তীব্র যন্ত্রণা শুরু হতে পারে। ব্যথা অল্প হলেও অবহেলা করে চিকিৎসকের পরামর্শ নিন।

২. ঘন ঘন তলপেটে ব্যথা হওয়ার লক্ষণ হতে পারে কিডনিতে পাথর জমার ইঙ্গিত। দীর্ঘদিন এই ব্যথা হলে সাধারণ সমস্যা বলে এড়িয়ে যাবেন না।

৩. কিডনিতে পাথর জমলে প্রস্রাবের সময় কিংবা প্রস্রাবের পরবর্তী সময়ে জ্বালা অনুভব হয়। প্রস্রাবে দুর্গন্ধ, প্রস্রাবের সঙ্গে রক্তপাত হলে তাহলে তা আরও চিন্তার। প্রস্রাবের সময়ে কোনো রকম কষ্ট অনুভব হলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

৪. কিছু খেলেই বমি বমিভাব, মাথা ঘোরানোর মতো লক্ষণও হতে পারে কিডনিতে পাথর জমার ইঙ্গিত।

৫. জ্বর হলেই সাধারণ ব্যাকটেরিয়া কিংবা ভাইরাল সংক্রমণ ভেবে এড়িয়ে যাবে না। কিডনিতে পাথর জমলেও জ্বর হতে পারে। জ্বরের সঙ্গে পেটে তীব্র যন্ত্রণা হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office