শিরোনাম
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের

চট্টগ্রামে পুলিশের ওপর জামায়াত-শিবিরের অতর্কিত হামলা, দফায় দফায় সংঘর্ষ, আটক ৩০

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে পুলিশের ওপর জামায়াত-শিবিরের অতর্কিত হামলা, দফায় দফায় সংঘর্ষ, আটক ৩০

সংগৃহীত ছবি

মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদন্ড প্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা পড়তে চট্টগ্রাম নগরীতে জড়ো হওয়া জামায়াত-শিবির কর্মীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এতে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে অন্তত ৩০জনকে আটক করা হলেও যাচাই-বাছাই চলছে বলে জানায় পুলিশ।

আজ মঙ্গলবার বিকেল ৪ টার দিকে নগরের আলমাস সিনেমা হলের সামনে থেকে এই সংঘর্ষ শুরু হয়। পরে কাজীর দেউড়ি মোড়, ওয়াসার মোড়, জিইসি মোড় ও লালখান বাজারসহ নগরের বিভিন্ন স্থানে তা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ওয়াসা মোড় এলাকায় জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাইদীর গায়েবানা জানাজা নামাজের প্রস্তুতি নিচ্ছিল সংগঠনটির নেতাকর্মীরা। এসময় পুলিশের সঙ্গে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এরপর সংঘর্ষের সূত্রপাত হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান বলেন, জানাজার অনুমতি ছাড়া জমিয়তুল ফালাহ মসজিদের আশপাশে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিকেল থেকে জড়ো হতে থাকে। এসময় তারা অতর্কিত পুলিশের ওপর হামলা চালায়। আমাদের পূর্বপ্রস্তুতি থাকায় তাৎক্ষণিকভাবে সেটা প্রতিরোধ করেছি। পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

তিনি জানান, বিকেল সাড়ে ৪ টার দিকে ওয়াসা মোড় এলাকায় ফের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওয়াসার মোড়ে জামাত-শিবির কর্মীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ ধাওয়া দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।

এরপর ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ। ঘটনাস্থল থেকে জামায়াত শিবিরের অন্তত ৩০ নেতা কর্মীকে আটক করা হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, তারা সহিংসতার জন্য জড়ো হয়েছিল। জামায়াত-শিবিরের ৩০ জনের বেশি নেতাকর্মীকে কোতোয়ালী থানা পুলিশ গ্রেফতার করেছে। আশপাশে থানা পুলিশও কিছু গ্রেফতার করতে পারে। মোট সংখ্যা এখন জানানো সম্ভব নয়। অনুমতি ছাড়া গায়েবানা জানাজা পড়তে জড়ো হওয়া জামায়াত-শিবির কর্মীরা অতর্কিত পুলিশের ওপর হামলা চালায় বলে তিনি জানান।

এর আগে যেকোনো ঘটনা এড়াতে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। সোমবার (১৪ আগস্ট) রাতে সাঈদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রাম জেলা ও বন্দর নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office