শিরোনাম
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ পর্যন্ত সময় পেল মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন

চমক দিয়ে পাকিস্তানের টেস্ট স্কোয়াড ঘোষণা

খেলাধুলা ডেস্ক   |   বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

সাফল্যের জন্য পাকিস্তান ক্রিকেট মরিয়া। ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হার, টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হার, বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই… ১০ মাসের মাঝে পাকিস্তান ক্রিকেটে প্রায় সব দুরবস্থাই দেখা হয়েছে। সাফল্যের জন্য মরিয়া পাকিস্তান দুদিন আগেই আয়োজন করেছে দিনব্যাপী কানেকশন ক্যাম্প।

বিজ্ঞাপন

অক্টোবরের প্রথম সপ্তাহেই দেশটিতে আসবে ইংল্যান্ড। সাদা পোশাকের সিরিজ ছাড়াও আছে ওয়ানডে ফরম্যাটের ম্যাচ। মুলতানে হবে সিরিজের প্রথম টেস্ট। এই টেস্টকে সামনে রেখেই দল ঘোষণা করেছে পাকিস্তান। যেখানে রাখা হয়েছে বেশ বড়সড় চমক। একবছরের বেশি সময় দলের বাইরে থাকা নুমান আলীকে ফিরিয়ে আনা হয়েছে এই টেস্টে।

৩৭ বছর বয়েসী এই স্পিনার ২০২৩ সালের পর থেকেই দলের বাইরে। গতবছরের জুলাইয়ের পর এবারই প্রথম যুক্ত হলেন দলের সঙ্গে। ৩৭ বছরের ক্যারিয়ারে এর আগে ১৫ টেস্ট খেলেছেন তাতে ৩৩ এর বেশি গড়ে পেয়েছেন ৪৭ উইকেট। বাংলাদেশ সিরিজে স্পিনার নিয়ে ব্যাপক বিতর্কের পর এবারে রাখা হয়েছে অভিজ্ঞ এই স্পিনারকে।

বিজ্ঞাপন

সেই সঙ্গে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আমের জামাল। ২০২৩-২৪ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান স্কোয়াডের সবচেয়ে বড় অর্জন ছিল আমের জামাল। যদিও লোয়ার ব্যাকের ইনজুরির কারণে বাংলাদেশ সিরিজ মিস করেছেন তিনি। এবার তাকেও ফেরানো হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে।

দলে নেই বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ৬ উইকেট পাওয়া খুররাম শেহজাদ। যদিও তিনি বাদ পড়েছেন ইনজুরি সমস্যার কারণে। বাংলাদেশ সিরিজের দল থেকে বাদ পড়েছেন আরও দুই তারকা। কামরান গুলাম এবং মোহাম্মদ আলী দুজনেই বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডে থাকলেও ইংল্যান্ড সিরিজ থাকছেন না।

পিসিবি দুজনের বিষয়ে জানিয়েছে, তারা নির্বাচকদের নজরেই থাকছেন তবে নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবেই তারা বাদ পড়েছেন। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাদের চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপ এবং প্রেসিডেন্টস কাপে নিজ নিজ দলে মনোযোগী হওয়ার অনুরোধ করা হয়েছে।

ইংল্যান্ড সিরিজের ১ম টেস্টে পাকিস্তান স্কোয়াড

শান মাদুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আমের জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, মীর হামজা, মুহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, নুমান আলী, সাইম আইয়ুব, সালমান আঈ আঘা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহীন শাহ আফ্রিদি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office