শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

চলে গেলেন ‘সিনবাদ’ খ্যাত অভিনেতা

বিনোদন ডেস্ক   |   শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ২৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

মারা গেছেন ‘সিনবাদ’ খ্যাত অভিনেতা শাহনেওয়াজ প্রধান। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

৫৬ বছর বয়সী এই অভিনেতা ‍অনুষ্ঠানে হাজির হয়ে প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে বলার পরই জ্ঞান হারান। এরপর তাকে দ্রুত কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শত চেষ্টা করেও ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাচক্রে ওই সময় হাসপাতালটিতে উপস্থিত ছিলেন টিভি অভিনেত্রী সুরভি তিওয়ারি। তিনি তার ভাইয়ের চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন। তিনি দেখতে পান শাহনেওয়াজকে একটি স্ট্রেচারে করে হাসপাতালে আনা হয়েছে।

সুরভি নবভারত বলেন, ‘শাহনেওয়াজকে সঙ্গে সঙ্গে আমার ভাইয়ের বেডের পাশে নিয়ে যাওয়া হয়। এ সময় তিনি ডাক্তারদের বলতে শোনেন, তারা শাহনেওয়াজের স্পন্দন পাচ্ছেন না। তার হৃদপিণ্ডও কাজ করছে না। যে ব্যক্তিরা শাহনেওয়াজকে হাসপাতালে নিয়ে এসেছিলেন তারা ডাক্তারদের বলেন, একটি অনুষ্ঠানে ছিলেন তারা। সেখানেই হার্ট অ্যাটাকের পর জ্ঞান হারান বর্ষীয়ান এই অভিনেতা ‘

পরে সুরভি তাদের কাছে জানতে চান, ‘এটা কীভাবে ঘটেছে এবং তার আগে থেকেই কোনো সমস্যা আছে কিনা।’ তারা সুরভিকে জানায়, কয়েক মাস আগেই বাইপাস সার্জারি হয়েছিল শাহনেওয়াজের। এই অভিনেত্রী বলেন, ‘শাহনেওয়াজ খুব ভালো মানুষ ছিলেন। তিনি সব সময় যোগাযোগ রাখতেন ‘

প্রসঙ্গত, ‘সিনবাদ দ্য সেইলর’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন শাহনেওয়াজ। পরবর্তীতে জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুরেও কাজ করেন তিনি। এছাড়া কণ্ঠ অভিনেতা হিসেবেও সমানভাবে জনপ্রিয় ছিলেন শাহনেওয়াজ। অভিনয় জীবনে ‘ফ্যান্টম’, ‘রইস’, ‘মির্জাপুর’, ‘টোটা ওয়েডস ময়না’সহ আরও অনেক ছবিতে কাজ করেছেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office