শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদে অবতরণ করেছে জাপানের ‘মুন স্নাইপার’

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ২০ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁদে অবতরণ করেছে জাপানের ‘মুন স্নাইপার’

সংগৃহীত ছবি

জাপানের চন্দ্রযান ‘মুন স্নাইপার’ শনিবার নির্বিঘেœ চাঁদে অবতরণ করেছে। এরফলে জাপান সফলভাবে চাঁদে অবতরণকারী পঞ্চম দেশের মর্যাদা অর্জন করলো। তবে চন্দ্রযানটির সৌর ব্যাটারি সমস্যার কারণে ‘মুন স্নাইপার’ মহাকাশযানটির ক্ষমতা শেষ হয়ে গেছে।

একটি উত্তেজনাপূর্ণ ও উদ্বেগজনক ২০ মিনিটের অবতরণ পর্ব শেষে জাপানের মহাকাশ সংস্থা এ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জেএএক্সএ) বলেছে,তার স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (এসএলআইএম) চাঁদের মাটি স্পর্শ করেছে এবং যোগাযোগ স্থাপন করা হয়েছে।

জেএএক্সএ-এর কর্মকর্তা হিতোশি কুনিনাকা বলেছেন, সৌর কোষ গুলো কাজ না করায় উচ্চ প্রযুক্তির ‘মুন স্নাইপার’ ‘কয়েক ঘন্টা’ সক্রিয় থাকবে।

হিতোশি কুনিনাকা বলেছেন, মিশন নিয়ন্ত্রণ কেন্দ্র এখন ডাটা সংগ্রহকে সর্বোচ্ছ অগ্রাধিকার দিতে পারে। তিনি পরামর্শ দিয়েছেন, একবার সূর্যের কোণ পরিবর্তন হলে ব্যাটারিগুলো আবার কাজ করতে পারে।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘এর সৌর ব্যাটারি ব্যর্থ হয়েছে, এমন মনে হয় না। এটা হতে পারে যে, মিশনের মূল পরিকল্পিত দিকে সোলার প্যানেল মুখ ফেরাতে পারছে না।’

কুনিনাকা বলেন, ‘অবতরণ সফল না হলে, এটি খুব উচ্চ গতিতে বিধ্বস্ত হতো। যদি তা হতো, তাহলে অনুসন্ধানের সমস্ত কার্যকারিতা হারিয়ে যাবে।’

তিনি বলেন, ‘তবে ‘মুন স্নাইপার’ থেকে ডাটা পৃথিবীতে পাঠানো হচ্ছে।’

প্রথম মানবযান চাঁদে অবতরণের ৫০ বছর পরে জাপনের স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (এসএলআইএম) চাঁদের মাটি স্পর্শ করেছে।
ক্রাশ ল্যান্ডিং যোগাযোগ ব্যর্থতা এবং অন্যান্য প্রযুক্তিগত সমস্যা ব্যাপক এবং এসব মোকাবেলা করে কেবলমাত্র অন্য চারটি দেশ চাঁদে পৌঁছেছে। এগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন, চীন এবং সম্প্রতি ভারত।

নাসা প্রধান বিল নেলসন তার টুইটে ‘(জাপানকে) ঐতিহাসিক পঞ্চম দেশ হিসেবে চাঁদে সফলভাবে অবতরণ করার জন্য অভিনন্দন জানিয়েছেন।’

তিনি বলেন,‘আমরা মহাজাগতিক অভিযাত্রায় আমাদের অংশীদারিত্ব এবং অব্যাহত সহযোগিতাকে মূল্য দিই।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office