শিরোনাম
বিজ্ঞান ও গবেষণায় বরাদ্দ বাড়াতে আগ্রহী সরকার: শিক্ষামন্ত্রী ক্রেডিট কার্ড জালিয়াতি করে দেড় কোটি টাকায় জমি কিনেছেন স্বামী-স্ত্রী কসোভোতে দক্ষ জনশক্তি নিয়োগে সহযোগিতার প্রস্তাব বাংলাদেশের সবুজ জ্বালানিতে রূপান্তরে উন্নত দেশগুলোর অর্থায়ন চান পরিবেশমন্ত্রী কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ, বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ, বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে প্রত্যয়

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে হুমায়ূন কবির বাংলাদেশ-চীন সম্পর্ক শক্তিশালী করতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন।

 

তিনি বলেন, বাংলাদেশে রাষ্ট্রদূতের কাজ ব্যাপকভাবে দৃশ্যমান হয়েছে এবং প্রধানমন্ত্রীর চীন সফর সফল করতে তার অবদানের প্রশংসা করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের দায়িত্বকালে বাংলাদেশ-চীন সম্পর্ক ‘শেয়ার্ড কমিউনিটি’ পর্যায়ে উন্নীত হয়েছে। এ সময়ে প্রতিমন্ত্রী পর্যায়ের ২+২ সংলাপসহ বেশ কয়েকটি প্রাতিষ্ঠানিক যোগাযোগব্যবস্থা চালু হতে যাচ্ছে।

জবাবে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে তিন বছর ৯ মাস দায়িত্ব পালন করা তার জন্য অত্যন্ত সম্মানের বিষয় ছিল। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি এ নির্বাচনকে বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশের উন্নয়নযাত্রায় চীন ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে বলে চীনের রাষ্ট্রদূত পুনর্ব্যক্ত করেন।

তিনি আরও জানান, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিসিপিসি) মন্ত্রী চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসতে আগ্রহী। ওই মন্ত্রীর বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি। তার বাবা বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছিলেন।

সাক্ষাতে হুমায়ূন কবির ভবিষ্যতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও বিকশিত হবে বলে আশা প্রকাশ করেন। তিনি বাংলাদেশে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে ধন্যবাদ জানান এবং তার নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে তাদের আবারও দেখা হবে। বাংলাদেশে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দায়িত্ব পালন করায় তিনি আনন্দিত বলেও উল্লেখ করেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office