শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চীনে দুই বছর পর একসঙ্গে কমলো আমদানি ও রপ্তানি

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

চলমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি এবং করোনার কারণে নতুন করে দেওয়া বিধিনিষেধের নেতিবাচক প্রভাব পড়েছে চীনের আন্তর্জাতিক বাণিজ্যে। গত অক্টোবরে দেশটির আমদানি ও রপ্তানি দুটিই কমে গেছে। ২৮ মাস পর দেশটির বাণিজ্যে ফের এমন অবস্থা তৈরি হলো। সোমবার নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অক্টোবরে চীনের রপ্তানি পণ্যের জাহাজীকরণ অপ্রত্যাশিতভাবে কমে গেছে। আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে শূন্য দশমিক ৩ শতাংশ। অথচ আগের মাস অক্টোবরেও তা বেড়েছিল ৫ দশমিক ২ শতাংশ। অন্যদিকে গত মাসে চীনের আমদানি কমেছে শূন্য দশমিক ৭ শতাংশ। সেপ্টেম্বরে আমদানি বেড়েছিল শূন্য দশমিক ৩ শতাংশ।

যুক্তরাজ্যভিত্তিক গবেষণাধর্মী পরামর্শ প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিকসের মতে, সাংহাই শাটডাউনের সময়ের চেয়েও গত অক্টোবরে বেশি হারে কমেছে চীনের রপ্তানি। বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক সংকট এবং চীনে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এলাকায় করোনা ঠেকাতে দেওয়া বিধিনিষেধের প্রভাবেই দেশটির আমদানি-রপ্তানি বাণিজ্য সংকোচন হয়েছে।

এদিকে, ব্রিটিশ ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বার্কলেসের এক গবেষণা নোটে বলা হয়েছে, অক্টোবরে চীনের রপ্তানি কমেছে মূলত ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশটির রপ্তানি পণ্যের জাহাজীকরণ কমে যাওয়ায়। টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতিতে বৈশ্বিক চাহিদা কমে যাওয়া এবং আন্তর্জাতিক বাজারে চীনের পণ্য রপ্তানির অংশ কমে আসার পরিপ্রেক্ষিতে আগামী বছর দেশটির রপ্তানি দুই থেকে পাঁচ শতাংশ কমে যেতে পারে।

অবশ্য চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসের হিসাবে চীনের রপ্তানি এবং আমদানি বেড়েছে। যদিও এ ক্ষেত্রে প্রবৃদ্ধির হার ছিল গত বছরের একই সময়ের তুলনায় অনেক কম।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office