শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

চুপিসারে দুবাইয়ের হাসপাতালে, কী হয়েছে মিমির?

বিনোদন ডেক্স   |   মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চুপিসারে দুবাইয়ের হাসপাতালে, কী হয়েছে মিমির?

সংগৃহীত ছবি

টালিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ মিমি চক্রবর্তী। কয়েকদিন আগে সংসদ সদস্য থেকে পদত্যাগ করেন ভারতের যাদবপুরের এ তৃণমূল এমপি। সম্প্রতি চুপিসারে দুবাই যান, নেন সেখানের হাসপাতালে চিকিৎসাও। কী হয়েছে নায়িকার?

জানা গেছে, দুবাইয়ে ঘুরতে শুধু যাননি মিমি। সেখানে হাসপাতালে নিয়েছেন এক বিশেষ থেরাপিও। যার বিজ্ঞানসম্মত নাম ‘কাইরোপ্যাকটিক’।

মিমি পাপারাৎজি ডেকে নয়, এয়ারপোর্ট লুক শেয়ার করেও নয়। অনেকটা চুপিসারেই তিনি পাড়ি দিয়েছিলেন বিদেশে। পৌঁছানোর পর শেয়ার করছিলেন বেশ কিছু ছবিও।

তার ইনস্টা স্টোরি জানান দিচ্ছে দুবাই হয়ে গিয়ে ওই চিকিৎসা করিয়েছেন তিনি। কেন করা হয় ওই ধরনের চিকিৎসা? বিজ্ঞান জানাচ্ছে, এটি এমন এক ধরনের পদ্ধতি যার দ্বারা পেশি ও স্নায়ুর ব্যথা কমানো হয়। গাঁটের ব্যথা থেকে শুরু করে কোমর, ঘাড়ের ব্যথার দ্রুত উপশম ঘটায় এই পদ্ধতি। দরকার হয় না কোনো অস্ত্রোপচারের। তবে এই বিশেষ পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে হতে হয় সাবধান। একটু ভুলেই গুরুতর ক্ষতিগ্রস্ত হতে পারে দেহ। ভেঙেও যেতে পারে হাড়। চতুর্দিকে কাজের পাহাড়, সেই কারণেই একটু ‘আরাম’ পেতে দুবাইয়ে গিয়েছিলেন মিমি?

মিমির মাইগ্রেনের গুরুতর সমস্যা আছে। গত জানুয়ারি মাসেই মাইগ্রেনের যন্ত্রণায় কাতর হয়ে একটি পোস্ট করেছিলেন তিনি। সেখানে লিখেছিলেন, ‘মাইগ্রেন থেকে বাঁচা শুধু মুশকিল নয়, একেবারে অসম্ভব।’

তবে দুবাই থেকে ফিরে এসেছেন মিমি। ফিরে এসেছেন নিজের জায়গায়, কাছের মানুষদের কাছে। কিছুদিন আগেই রাজনীতিকে চিরবিদায় জানানোর কথা বলেছিলেন তিনি। আপাতত তিনি মন দিয়েছেন তার ফিল্মি কেরিয়ারে। প্রেমেন্দু বিকাশ চাকীর আলাপ ছবিতে আবিরের বিপরীতে দেখা যাবে তাকে। চলছে সেই ছবির শুটিং।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office