শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার ও ১১ কেজির ট্রফি

খেলা ডেস্ক   |   রবিবার, ১৯ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার ও ১১ কেজির ট্রফি

সংগৃহীত ছবি

সব আয়োজন শেষ। এখন অপেক্ষা শেষের। দীর্ঘ ছয় সপ্তাহের লড়াই শেষ হবে আজ। নির্ধারিত হবে পরবর্তী চার বছর ক্রিকেট বিশ্বের রাজা।

ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়ন দলের জন্য ৪০ লাখ ডলার প্রাইজমানির চেক প্রস্তুত হয়ে যাবে। রানার্স আপ দল পকেটস্থ করবে ২০ লাখ ডলার। সেমিফাইনালে হারা প্রতি দলের জন্য রয়েছে ৮ লাখ ডলার। আর গ্রুপ পর্বে খেলা প্রতি দলের জন্য এক লাখ ডলার। অর্থের বিষয়টা এখানে শেষ নয়। গ্রুপ পর্বে প্রতি জয়ের জন্য প্রত্যেক দল অতিরিক্ত ৪০ হাজার ডলার করে পেয়েছে। টুর্নামেন্টের মোট প্রাইজমানি এক কোটি ডলার।

অর্থের হিসাবের পর চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি। ৬০ সেন্টিমিটার উচ্চতার ট্রফিটির ওজন একবারে কম নয়, ১১ কেজি। ট্রফিতে একটি গ্লোব রয়েছে, যা ক্রিকেট বলের প্রতিনিধিত্ব করছে। এছাড়া ট্রফিতে তিনটি করে নয়টি কলাম রয়েছে। এই কলামগুলো ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের প্রতিনিধিত্ব করছে। ট্রফিটির ডিজাইন করেন পল মার্সডেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office