শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন অপু

স্পোর্টস ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন অপু

সংগৃহীত ছবি

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। গত ৭ জুলাই সেখানকার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’। ছবিটির মুক্তি উপলক্ষ্যেই মার্কিন মুলুকে গিয়েছেন এ চিত্রনায়ক।

এবার ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিলেন অপু বিশ্বাস। বুধবার (১২ জুলাই) রাতে একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অপু নিজেই।

হঠাৎ কেন যুক্তরাষ্ট্রে গেলেন সেটি জানাননি এ নায়িকা। জানা গেছে, মার্কিন মুলুকে কয়েকটি স্টেজ শোতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

ছেলেকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করে দুটি ভিডিও শেয়ার করেছেন অপু বিশ্বাস। এ সময় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। সেই সঙ্গে জানান, এটি ছেলে আব্রাহাম খান জয়ের প্রথম যুক্তরাষ্ট্র সফর।

এবারের ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’। বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমাটিতে অপু বিশ্বাসের বিপরীতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সাইমন সাদিক। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী, বড়দা মিঠু, সুব্রত, রেবেকা রউফ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office