শিরোনাম
আর্থিক দুর্নীতির চেয়ে বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী উন্নত রাষ্ট্র গঠনে নির্ভরযোগ্য তথ্যের বিকল্প নেই: অর্থমন্ত্রী সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে প্রণোদনা দেওয়া হবে : খাদ্য প্রতিমন্ত্রী ভাঙ্গা–কুয়াকাটা ছয় লেন: দক্ষিণবাংলার অর্থনৈতিক মুক্তির মহাসড়ক: বদরুল আলম নাবিল, সভাপতি-পিজেএফ শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রফতানি বন্ধ গ্রাম পুলিশ মহাসমাবেশে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী প্রতারণা ও পরিচয় জালিয়াতির অভিযোগের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি

জনঅংশগ্রহণমূলক প্রগতিশীল কর ব্যবস্থা চালুর পরামর্শ

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বর্তমান কর ব্যবস্থার বেশিরভাগই পরোক্ষ করের ওপর নির্ভরশীল, যা দরিদ্র ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য ন্যায্য নয়। ভ্যাট দরিদ্রদের প্রতি প্রত্যাবর্তনশীল। তাদের আয়ের একটি বড় অংশ কেড়ে নেয়। অন্যদিকে ভ্যাটের কার্যকারিতা সবার ক্ষেত্রে সমান প্রভাব ফেলে বলে এটি দরিদ্রের ওপর একটি বোঝা তৈরি করে। শেষ পর্যন্ত তা দরিদ্র ও ধনীর মধ্যে আয়বৈষম্য সৃষ্টি করে। দরিদ্র মানুষকে ধনীদের তুলনায় প্রয়োজনীয় পণ্যগুলোয় আয়ের চেয়ে বেশি ব্যয় করতে হয়। তাই প্রয়োজন জনঅংশগ্রহণমূলক একটি প্রগতিশীল কর ব্যবস্থা।

সোমবার ওয়েভ ফাউন্ডেশন দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইডের সহায়তায় এক বছর মেয়াদি প্রোমোটিং সিটিজেনস পার্টিসিপেশন ফর প্রগ্রেসিভ ট্যাক্সেশন প্রকল্পের স্টার্ট-আপ ইভেন্ট বক্তারা এসব বলেন। রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের মো. তাজুল ইসলাম।

ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক কানিজ ফাতেমার সঞ্চালনায় এতে প্রকল্প পরিচিতি তুলে ধরেন প্রকল্পের সমন্বয়ক নির্মল দাস। আয়োজকদের পক্ষে বক্তব্য দেন গভর্ন্যান্স অ্যাডভোকেসি ফোরামের ফ্যাসিলিটেটর অনিরুদ্ধ রায়।

‘বাংলাদেশের প্রেক্ষাপটে প্রগতিশীল কর ব্যবস্থাপনার মাধ্যমে কর ন্যায্যতা’-বিষয়ক গবেষণার সারসংক্ষেপ উপস্থাপন করেন ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির প্রভাষক সানজিদা ইসলাম। এ ছাড়া অংশগ্রহণকারীদের পক্ষ থেকে নাগরিক সমাজের সংগঠন ও যুবসমাজের প্রতিনিধিরা এতে তাঁদের মতামত তুলে ধরেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office