নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদকে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে তা পাস হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- মো. আব্দুল বারী (জয়পুরহাট-২), এ বি এম আশরাফ উদ্দিন নিজান (লক্ষীপুর-৪), শাহজাহান চৌধুরী (কক্সবাজার-৪), নুরুল ইসলাম (ভোলা-৪), আমিরুল ইসলাম খান আলীম (সিরাজগঞ্জ-৫), ফখর উদ্দিন আহমেদ (ময়মনসিং-১১), রেহেনা আক্তার রানু (মহিলা আসন-৪), শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫) ও নুরুল ইসলাম (চাপাইনবাবগঞ্জ-৩)।