| সোমবার, ০৯ মে ২০২২ | প্রিন্ট | ১৭৭ বার পঠিত | পড়ুন মিনিটে
জামিল আহমদ’র কবিতা ‘আজকাল বেচেঁ থাকা’
জন্মাবধি আমার শীতল চোখ
আজও শীতল
আমার ঘরে কেউ আসে না
কেউ খোঁজ নেয় না আজকাল
নিঃসঙ্গ জীবন আমার
জীবনের সমস্ত কোলাহল
পেরিয়ে এসেছি বুঝি
আমি আত্মীয় স্বজন, বন্ধুদের কাছে
মধ্যমণি ছিলাম
আমাকে যুবতী আর কিশোরীরা
কাছে ডাকতো, খুব গোপনে
শুনেছি তারা কেউ কেউ নক্ষত্র
হয়েছে আজকাল
এখন শমশান, গোরস্থান
আমাকে বলে, সময় নেই
বেশী আর
আমার যৌবন ছিল
আমার প্রিয়তমা স্ত্রী ছিল
আমার প্রিয় বন্ধু রুদ্র সেন ছিল
তারা আজ সবাই পরপারে
আমি নিজেই আক্রোশে হেসে উঠি
আবার নিজেই নিজেকে শান্ত করি
আমার দাড়ি, গোপ বাবরি চুল পেকেছে
আমি এখন ভোর দেখিনা
কথা হয়না মানুষের সঙ্গে
শুধু কথা হয় অন্তরযামির সাথে
জীবন নামের সরাব শেষ হয়ে
এসেছে
আমার প্রাণ দেবেই উড়াল দেও