শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান
অর্থনীতি ডেস্ক

জিপি এক্সিলারেটরের ডেমো ডে’তে আইডিয়া দিল ৬ স্টার্টআপ

  |   বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বুধবার গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউসে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামীণফোন এক্সিলারেটর ৩.০ এর ডেমো ডে। বাছাই করা কিছু দেশীয় স্টার্টআপের বিকাশের জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে গ্রামীণফোনের এক্সিলারেটর কার্যক্রম শুরু হয় ২০১৫ সালে। এ বছর ফেব্রুয়ারিতে তারা তাদের সপ্তম ব্যাচ নিয়ে যাত্রা শুরু করে।

এর পরিক্রমায় অনুষ্ঠিত হলো এ বছরের ‘ডেমো ডে’, যেখানে অংশগ্রহণকারী স্টার্টআপরা তাদের ব্যবসাকে ক্রেতা বা বিনিয়োগকারীদের কাছে তুলে ধরে। এক্সিলারেটর বাস্তবায়নের জন্য এবার গ্রামীণফোনের সঙ্গে ছিল সহযোগী হিসেবে ছিল বেটারস্টোরিজ লিমিটেড, লাইটক্যাসল পার্টনারস ও আপস্কিল।

অনুষ্ঠানে বর্তমান ব্যাচের ছয়টি স্টার্টআপ তাদের নিজস্ব পিচ উপস্থাপন করে। ডেমো ডে’তে অংশগ্রহণকারী স্টার্টআপগুলো ছিল- আইপেজ, এয়ারওয়ার্ক, লাইল্যাক, অন্ন, ওয়ানথ্রেড ও গেম অফ ইলেভেন। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্টার্টআপ জগতের বিশিষ্ট ব্যক্তি, নীতিনির্ধারক এবং স্বনামধন্য বিনিয়োগকারীরা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন। আরও উপস্থিত ছিলেন সরকারের আইডিয়া প্রকল্পের পরিচালক মো. আলতাফ হোসেন এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান।

গ্রামীণফোন এক্সিলারেটরের সহযোগী সংস্থা বেটারস্টোরিজ লিমিটেড জানায়, বর্তমান ব্যাচের স্টার্টআপগুলো ‘গ্লোবাল-ফার্স্ট’ অর্থাৎ বিশ্ববাজারকেন্দ্রিক দর্শনে গড়ে উঠেছে। বেটারস্টোরিজের চিফ স্টোরিটেলার এবং স্টার্টআপ ইকোসিস্টেমের পরিচিত মুখ মিনহাজ আনওয়ার বলেন, ‘২০৩৫ সালের মধ্যে বাংলাদেশ একটি ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পরিণত হতে যাচ্ছে। স্বভাবতই যা হবে প্রবৃদ্ধির জন্য একটি বড় বাজার।

স্টার্টআপগুলো এ পরিবর্তনের পেছনে অন্যতম চালিকাশক্তি হয়ে উঠতে চলেছে। আমাদের এখন একটি সম্পূর্ণ নতুন স্টার্টআপ প্রজন্ম তৈরি হচ্ছে, যা বিশ্ববাজারকে লক্ষ্য রেখে গড়ে উঠছে। আমরা আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে অনেক উন্নত প্রযুক্তি এবং দারুণ ফলাফল দেখতে পাবো, যা লাখ লাখ মানুষের জন্য সুযোগ তৈরি করবে, যা আমাদের স্টার্টআপরাই তৈরি করবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office