শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনে প্রথম এমন সমস্যায় পড়লেন সাকিব

খেলা ডেস্ক   |   রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জীবনে প্রথম এমন সমস্যায় পড়লেন সাকিব

সংগৃহীত ছবি

বিপিএলে গতকাল (শনিবার) সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে রংপুর রাইডার্স। ম্যাচ জয়ের পর আচমকা সংবাদ সম্মেলনে হাজির সাকিব আল হাসান। শুরুতে নিজের চোখের সবশেষ অবস্থা জানান, বললেন– চোখ ভালো আছে। তবে খারাপ সময়ে পাশে থাকা দল রংপুর রাইডার্সের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই তারকা ক্রিকেটার।

সাকিব বলেন, ‘জীবনে কখনও এমন করিনি যে যেকোনো একটা দিক নিয়ে খেলতে হয়েছে। এরকম কখনও হয়নি, এটাই প্রথম। অবশ্যই রংপুর রাইডার্সের জন্য আমার ফিল হচ্ছে। তারা যে প্রত্যাশা নিয়ে আমাকে দলে নিয়েছিল তার অর্ধেক আমি করতে পারছি, অর্ধেক পারছি না।’

‘তারপরও তারা আমাদের যেভাবে সমর্থন দিচ্ছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। এরকম একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলতে পেরে আমি খুবই গর্বিত। কারণ তারা আমাকে যেভাবে টেক-কেয়ার করেছে এই সময়ে। আমার পরিস্থিতিটা যেভাবে বুঝেছে, যেভাবে তারা হ্যান্ডেল করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আমার আর কিছু বলার নাই’, আরও যোগ করেন সাকিব।

বিপিএল শেষ হওয়ার আগে ব্যাট হাতে ফের আগের রূপে ফিরতে পারবেন কি না এমন প্রশ্নে সাকিব বলেন, ‘জানি না। আমার কোনো ধারণা নেই কখন এটা ঠিক হবে।’ আসন্ন শ্রীলঙ্কা সিরিজে খেলার বিষয়ে তিনি জানান, ‘এটা আসলে সময়ই বলে দেবে। টুর্নামেন্ট (বিপিএল) এখনও আছে। দেখি অবস্থা কী দাঁড়ায়। এরপর অফিসিয়ালদের সাথে কথা হবে, সিদ্ধান্ত আসবে।’

তবে রান পেলে ধীরে ধীরে ছন্দ ফিরে পাওয়ার আশা এই বিশ্বসেরা অলরাউন্ডারের, ‘এটা আসলে বলা মুশকিল। যত রান করব, তত কমফোর্ট লেভেলটা বাড়বে। রান যতক্ষণ করছি না, ততক্ষণ অবধি ওই ছন্দও আসবে না, কমফোর্ট জোনটাও থাকবে না। এটা খুব স্বাভাবিক।’

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে এদিন চার নম্বরে ব্যাটিংয়ে নেমে আউট হয়ে যান গোল্ডেন ডাক নিয়ে। তবে বল হাতে ৪ ওভারে মাত্র ১৮ রানে ২ উইকেট নেন তিনি। যা চলতি আসরে রংপুরকে এনে দিয়েছে চতুর্থ জয়। এর আগের কয়েক ম্যাচে শেষ উইকেটের আগেও ব্যাটিংয়ে নামতে দেখা যায়নি এই টাইগার অধিনায়ককে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office