শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, এবাদতের অভিষেক

খেলা ডেস্ক   |   বুধবার, ১০ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

২১ বছর পর জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচেও টসভাগ্য বাংলাদেশের পক্ষে আসেনি। হারারেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক সিকান্দার রাজা। এদিকে ক্রিকেট বিশ্বের দশম দল হিসেবে ওয়ানডেতে ৪০০ ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

চলমান জিম্বাবুয়ে সফর যে এতটা দুঃস্বপ্নের মতো কাটবে সেটা হয়তো ভাবতেও পারেনি বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে এই সফরে প্রথমে টি-টোয়েন্টিতে ভরাডুবি হয়েছে, এরপর ওয়ানডে সিরিজও হারতে হয়েছে। দুই সিরিজ হেরে যাওয়ার পর বাংলাদেশের সামনে এবার হোয়াইটওয়াশের শঙ্কা। বাংলাদেশ পারবে তো জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে?

এই ম্যাচে বাংলাদেশ নিজেদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। প্রথমবারের মতো ওয়ানডেতে অভিষেক হচ্ছে পেসার এবাদত হোসেনের। এদিকে এক ম্যাচ পর দলে ফিরলেন মোস্তাফিজুর রহমান। আগের ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন দুই পেসার তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্র্যাডলি এভান্স, লুক জঙ্গুয়ে, ইনোসেন্ট কাইয়া, তাকুদজোয়ানাশে কাইতানো, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office