শিরোনাম
রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক

টাকার-টেক্টরের লড়াকু হাফ-সেঞ্চুরিতে লিড নিলো আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টাকার-টেক্টরের লড়াকু হাফ-সেঞ্চুরিতে লিড নিলো আয়ারল্যান্ড

সংগৃহীত ছবি

দুই ব্যাটার লরকান টাকার ও হ্যারি টেক্টরের জোড়া হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টে লিড নিয়েছে সফরকারী আয়ারল্যান্ড। তৃতীয় দিনের চা-বিরতি পর্যন্ত ৪ উইকেট হাতে নিয়ে ৪৪ রানে এগিয়ে আয়ারল্যান্ড।

প্রথম ইনিংসে ১৫৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের চা-বিরতি পর্যন্ত ৬ উইকেটে ১৯৯ রান করেছে আয়ারল্যান্ড।

প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে ৩৬৯ রান করেছিলো বাংলাদেশ। পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২৭ রান করেছিলো আয়ারল্যান্ড। ৬ উইকেট হাতে নিয়ে ১২৮ রানে পিছিয়ে ছিলো আইরিশরা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন শুরু থেকেই সাবধানে খেলতে শুরু করে আগের অপরাজিত আয়ারল্যান্ডের দুই ব্যাটার হ্যারি টেক্টর ও পিটার মুর।

দিনের প্রথম ১৫ ওভার বিপদ ছাড়াই কাটিয়ে দেন টেক্টর-মুর। পরের ওভারের প্রথম বলে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১৬ রানে আউট হন মুর। আগের দিন দলীয় ১৩ রানে চতুর্থ উইকেট পতনের পর ৩৮ রানের জুটিতে ১৫৪ বল খেলেছেন টেক্টর-মুর।

মুরের বিদায়ে উইকেটে সেট ব্যাটার টেক্টরের সঙ্গী হন লরকান টাকার। বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন তারা। প্রথম ইনিংসের মত এবারও হাফ-সেঞ্চুরি তুলেন নেন অভিষেক টেস্ট খেলতে নামা টেক্টর। অভিষেক টেস্টের দুই ইনিংসেই অর্ধশতক করা প্রথম আইরিশ ব্যাটার টেক্টর।

অবশ্য হাফ-সেঞ্চুরির পর খুব বেশি এগোতে পারেননি টেক্টর। স্পিনার তাইজুলের বলে লেগ বিফোর আউট হন তিনি। রিভিউ নিয়েও নিজের উইকেট বাঁচাতে পারেননি টেক্টর। ১৫৯ বলে ৫৬ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। ৮ রান নিয়ে দিন শুরু করা টেক্টরের ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা ছিলো। ষষ্ঠ উইকেটে টেক্টর-টাকার ১৪৫ বলে ৭২ রানের জুটি গড়েন।

টেক্টর ফেরার পর অ্যান্ডি ম্যাকব্রিনকে নিয়ে লড়াই শুরু করেন টাকার। নিজের অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯২ বল খেলে প্রথম হাফ-সেঞ্চুরি করেন টাকার। হাফ-সেঞ্চুরি পরই ৬৭তম ওভারে বাউন্ডারির সহায়তায় আয়ারল্যান্ডকে লিড এনে দেন টাকার।

সপ্তম উইকেটে ১০৭ বলে অবিচ্ছিন্ন ৭৬ রান তুলে চা-বিরতিতে গিয়েছেন টাকার-ম্যাকব্রিন। ম্যাকব্রিন ২৭ ও টাকার ৮৯ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের তাইজুল ইসলাম ৩টি, অধিনায়ক সাকিব আল হাসান ২টি ও শরিফুল ১টি উইকেট নেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office