শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক
Advertise with us

টিকার বয়সসীমা ৩৫ বছর করার চিন্তা : স্বাস্থ্যের ডিজি

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ০৫ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ১৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

করোনাভাইরাসের টিকা গ্রহণকারীদের বয়সসীমা ৩৫ বছর করার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

সোমবার (৫ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদফতরে অনুষ্ঠিত এক সভাশেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

টিকাদানের বয়সসীমা নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যের ডিজি বলেন, ‘টিকা গ্রহণকারীদের বয়সসীমা এখন ৪০ বছর। আমরা এ বয়সসীমা পর্যায়ক্রমে কমিয়ে আনার চিন্তা করছি। মন্ত্রণালয়কে বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব দেয়া হয়েছে।’

এটা কমানো হলে বেশি মানুষ টিকার আওতায় আসবে বলে জানান তিনি।

এপ্রিলের পর দেশে ভাইরাসের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক সংক্রমণ শুরু হয়। এরপর থেকে দেশে করোনা সংক্রমণ উদ্বেগজনভাবে বেড়েই চলছে। আইইডিসিআর জিনোম সিকোয়েন্সিং করে জানিয়েছে, মে মাসে এ ধরন ৪৫ শতাংশ এবং জুন মাসে ৭৮ শতাংশ নমুনা শনাক্ত হয়েছে।

বাংলাদেশে এখন পর্যন্ত যুক্তরাজ্যের আলফা ভ্যারিয়েন্ট, দক্ষিণ আফ্রিকায় বিটা ভ্যারিয়েন্ট, ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট, নাইজেরিয়ার ইটা ভ্যারিয়েন্ট এবং বি১.১.৬১৮ (অজ্ঞাত) একটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

Facebook Comments Box
বিষয় :
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office