শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ

খেলা ডেস্ক   |   শনিবার, ১৩ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ

সংগৃহীত ছবি

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসর শুরুর ৫০ দিন বাকি থাকতে গতরাতে নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ^কাপের অফিশিয়াল থিম সং প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আসন্ন বিশ্বকাপের থিম সং’টি মাইকেল ‘তানো’ মন্তানোর প্রযোজনায় গেয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী শন পল ও সকা সুপারস্টার কেস। শন পল হলেন জ্যামাইকান এবং কেস ও তানো ত্রিনিদাদের। ওয়েস্ট ইন্ডিজ টুর্নামেন্টের সহ-আয়োজক দেশ হওয়ায় এ গানের জন্য তিন ক্যারিবিয়ানকে নির্বাচন করে আইসিসি। থিম সং দিলেও এখনও পুরো ভিডিও প্রকাশ করেনি আইসিসি।

টি-টোয়েন্টি বিশ^কাপের থিম সংটি নিয়ে শন পল বলেন, ‘সব সময়ই আমাদের সংস্কৃতির প্রধান অংশ ক্রিকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল থিম সং রেকর্ড করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমি কেসের বড় ভক্ত ও এই গানে ক্যারিবিয়ান নাচের সাথে সংস্কৃতির চমৎকার মেল বন্ধন আছে। সেই সাথে আন্তর্জাতিক সংগীতের আবহ ও সকা সংগীত থাকছে।

গানটি মানুষের ঐক্য ও ভ্রাতৃত্বের সংযোগ স্থাপনের জন্য আদর্শ হয়ে থাকবে।’

২০ দলকে নিয়ে আগামী পহেলা জুন থেকে শুরু হবে বিশ^কাপ। ২৯ জুন হবে ফাইনাল। ইতোমধ্যে বিশ^কাপের লোগো উন্মোচন এবং ক্ষণগণনার ১০০তম দিন থেকে টিকিট বিক্রিও শুরু হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office