শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ এবাদতের

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ এবাদতের

সংগৃহীত ছবি

আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এমনটাই নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

দেবাশীষ বলেন, ‘কোনোভাবেই নয় (এবাদতের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরা)। আমরা এটা ভাবছিই না। ঐ সময়ের (বিশ্বকাপের আগে) মধ্যে তার ফেরা হচ্ছে না। এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে ৮ থেকে ১২ মাস লাগে, অন্তত ১০ মাস লাগবেই।’

তিনি আরও বলেন, ‘গত বছর ডিসেম্বরে (আগস্ট হবে) তার অস্ত্রোপচার হয়েছিল ।আগামী অক্টোবরে তার ফেরা হতে পারে। সে হয়তো আরও আগে ফিরতে পারে, কিন্তু অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপে নয়।’

গত বছর এশিয়া কাপের ঠিক আগে লিগামেন্টের ইনজুরিতে পড়েন এবাদত। এরপর এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপ, বাংলাদেশ প্রিমিয়ার (বিপিএল) লিগসহ বেশ কিছু আন্তর্জাতিক সিরিজ খেলতে পারেননি তিনি।

দেশের হয়ে এখন পর্যন্ত ২০টি টেস্ট, ১২টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি খেলেছেন ৩০ বছর বয়সী এবাদত।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office