শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক

ঠাসা সূচিতে তিন ফরম্যাট খেলার পক্ষে নয় ডি কক

খেলা ডেস্ক   |   সোমবার, ২৫ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বেন স্টোকসের ওয়ানডে ছাড়ার পর থেকেই আলোচনায় ঠাসা সূচি। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান ক্রিকেটাররাও কথা বলছেন ওয়ানডে ক্রিকেট নিয়ে। অনেকের মতে, ওয়ানডে ক্রিকেট তার সৌন্দর্য হারিয়েছে। ওয়াসিম আকরাম, রবি শাস্ত্রী ও উসমান খাজাও ওয়ানডেকে গুরুত্বহীন আখ্যা দিয়েছেন।

ওয়ানডে ছাড়ার পর বেন স্টোকস জানিয়েছে, ‘ঠাসা আন্তর্জাতিক সূচির কারণেই তিনি কুলিয়ে উঠতে পারছেন না।’ স্টোকসের এমন বক্তব্যকে সমর্থন জানিয়েছে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক।

লিডসে কাল দক্ষিণ আফ্রিকা–ইংল্যান্ড তৃতীয় ওয়ানডে বৃস্টিতে পরিত্যক্ত হওয়ার পর ডি কক বলেন, ‘তিন ফরম্যাট খেলা খেলোয়াড়দের জন্য অনেক কঠিন হতে যাচ্ছে। এখন অনেক বেশি খেলা হচ্ছে। খেলোয়াড়দের এই সিদ্ধান্তগুলো নিজে নিতে হবে। তারা যদি তিন ফরম্যাট খেলতে পারে তাহলে খুশিই হবো। তবে তাদের নিজেদেরই সিদ্ধান্ত নেওয়া উচিৎ।’

গত বছর বাবা হওয়ার পর পরিবারকে বেশি করে সময় দিতে টেস্ট ক্রিকেট ছাড়েন ডি কক। একটি সংস্করণ ছাড়ার পরও তার ব্যস্ততা কমেনি আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য। সাদা পোশাকে মাত্র ৫৪ টেস্ট খেলা প্রোটিয়া এই ব্যাটার জানান, ‘আসলে তার পরেও এটা আমার ক্যালেন্ডারের চাপ কমাতে পারেনি। অন্তত এই বছরটায়।’ কারণ, আমি এই বছর বেশ কিছু লিগ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছি। বিষয়টা আসলে আমার নিজেরই কৃতকর্মের ফল। আমি নিজেও খুশি তাতে।’

তরুণদের তিন সংস্করণেই খেলার পরামর্শ দিয়ে ২৯ বছর বয়সী কক বলেছেন, ‘ক্যারিয়ারকে একটা পর্যায়ে নিয়ে যেতে তরুণ বয়সে তিন সংস্করণেই খেলা উচিত। বয়স বাড়লে কাজটা কঠিন হয়ে পড়ে কারণ শরীর সায় দেয় না।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office