শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ডিবি কার্যালয়ে নায়িকা নিপুণ

বিনোদন ডেক্স   |   বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডিবি কার্যালয়ে নায়িকা নিপুণ

সংগৃহীত ছবি

বিভিন্ন সময়ে তারকাদের ডিবি কার্যালয়ে যেতে দেখা গেছে। অধিকাংশই কোনো না কোনো সমস্যায় পড়ে গেছেন। সমাধানও পেয়েছেন সেখানে। এবার চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও নায়িকা নিপুণ আক্তার গিয়েছিলেন ডিবি কার্যালয়ে।

তবে তিনি কোনো সমস্যায় পড়ে যাননি। গেছেন ঢাকা মহানগর (গোয়েন্দা) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান তিনি। এসময় ডিবিপ্রধান হারুন অর রশীদকে ফুলেল শুভেচ্ছা জানান নিপুণ আক্তার।

নিপুণ ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন ২০০৬ সালে। তার প্রথম ছবির নাম ‘রত্নগর্ভা মা’। এ পর্যন্ত প্রায় ৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এসব ছবিতে নায়ক মান্না, রিয়াজ, ফেরদৌস, আগুন, শাকিব খান, আমিন খান, রুবেল, বাপ্পারাজ, কাজী মারুফ, ইমন, নীরব ও কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন এই নায়িকা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office