শিরোনাম
কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

ডেঙ্গু পরীক্ষায় ৫০ হাজার কিট দিলো রেড ক্রিসেন্ট

স্বাস্থ্য ডেস্ক   |   বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডেঙ্গু পরীক্ষায় ৫০ হাজার কিট দিলো রেড ক্রিসেন্ট

সংগৃহীত ছবি

স্বাস্থ্য অধিদপ্তর, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালকে ৫০ হাজার এনএস-১ ডেঙ্গু টেস্টিং কিট দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কিট গ্রহণ করেন স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ (সিডিসি) বিভাগের পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। কিট তুলে দিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্‌হাব।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরকে ৩৫ হাজার, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালকে ১০ হাজার এবং রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালের রোগীদের চিকিৎসার সুবিধার্তে আরও ৫ হাজার ডেঙ্গু টেস্টিং কিট হস্তান্তর করা হয়েছে।

রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এটিএম আবদুল ওয়াহ্‌হাব বলেন, চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে প্রতিরোধ ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। তারই অংশ হিসেবে সহজে ডেঙ্গু শনাক্ত করতে কিট প্রদানের উদ্যোগ নিয়েছি আমরা। চলমান পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে আমরা স্বেচ্ছাসেবকদের প্রতিরোধ ও সচেতনতামূলক বিভিন্ন কাজে নিয়োজিত করেছি।

এসময় অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ডেঙ্গু চিকিৎসায় দ্রুততম সময়ের মধ্যে ডেঙ্গু শনাক্ত করতে পারলে ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব। তাই ডেঙ্গু চিকিৎসায় এনএস-১ কিটের প্রয়োজনীয়তা অপরিহার্য। রেড ক্রিসেন্ট থেকে প্রাপ্ত কিট চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়। ইতোমধ্যে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক জরুরি সাড়াপ্রদান তহবিল থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ৩ কোটি ৮০ লাখ টাকা সহায়তা দিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস (আইএফআরসি)। শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে কাজ করছে সোসাইটির প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকরা। সোসাইটির পক্ষ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে মশারি বিতরণ করা হয়। এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নয়টি রক্ত কেন্দ্র জরুরি সেবা দিয়ে যাচ্ছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম এবং আইএফআরসি’র হেড অব ডেলিগেশন সঞ্জীব কুমার কাফলে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোসাইটির উপ-মহাসচিব সুলতান আহমেদ, বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, পার্টনার ন্যাশনাল সোসাইটির প্রতিনিধিবৃন্দসহ বিডিআরসিএস, আইএফআরসি ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office