শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

‘ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠ’ নিষিদ্ধ করল ফেসবুক

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্প তার ফেসবুক পাতায় সাবেক আমেরিকান প্রেসিডেন্টের একটি সাক্ষাতকারের যে ভিডিও পোস্ট করেছিলেন সেটি সরিয়ে নিয়েছে ফেসবুক। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে জানুয়ারি মাসে ট্রাম্পের সমর্থকরা তাণ্ডব চালানোর পর সামাজিক মাধ্যমের বিশাল প্রতিষ্ঠান ফেসবুক তাদের প্ল্যাটফর্মে ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ ঘোষণা করে।

ফক্স নিউজ চ্যানেলের নতুন সংবাদকর্মী লারা ট্রাম্প বেশ কিছু বিষয়ে ট্রাম্পের যে সাক্ষাতকার নিয়েছিলেন, সেটি তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন। এরপর ফেসবুক তাকে নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক করে দিয়ে যে ই-মেইল পাঠায় সেটির ছবি তুলে লারা সেটিও পোস্ট করেন।

ফেসবুক থেকে ‘ক্যাটেলিন’ নামের একজনের কাছ থেকে আসা একটি ই-মেইলে লেখা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ওপর জারি করা নিষেধাজ্ঞার আওতায় ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে কোনো কিছু পোস্ট করা হলে তা সরিয়ে ফেলা হবে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ এই অ্যাকাউন্টের ওপর বাড়তি নিষেধাজ্ঞা জারি করবে।

ট্রাম্পের পুত্র এরিকের স্ত্রী লারা ট্রাম্প, এর পর ভিডিও প্ল্যাটফর্ম রাম্বল-এ তার নিজস্ব অনলাইন শো ‘দ্য রাইট ভিউ’তে তার এই সাক্ষাতকারটি পোস্ট করেন এবং তার ফেসবুক পেজে রাম্বল-এর লিংক জুড়ে দেন। লেখেন, আর এভাবেই আমরা জর্জ অরওয়েলের নাইনটিন এইটি ফোর-এর কাছাকাছি পৌঁছতে পেরেছি। দারুণ!।

ইংরেজ ঔপন্যাসিক জর্জ অরওয়েলের সামাজিক পটভূমিতে লেখা বিখ্যাত উপন্যাস নাইনটিন এইটি ফোর-এর বিষয়বস্তু ছিল সমাজের ওপর একনায়কতন্ত্র, রাষ্ট্রের গণনজরদারি এবং সরকারি প্রচারণার যাতাকলের প্রভাব। দীর্ঘদিন ট্রাম্পের সমর্থক এবং ফক্স টিভি নিউজের উপস্থাপক শন হ্যানিটি এক টুইট বার্তায় এই পদক্ষেপকে ‘চরম সেন্সরশিপ’ বলে বর্ণনা করেছেন।

ক্যাপিটলে দাঙ্গার এক দিন পর ৭ জানুয়ারি ফেসবুক ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেয়। এ ধরনের অ্যাকাউন্টে বিতর্কিত কন্টেন্ট বিষয়ে নেওয়া সিদ্ধান্তর বিষয়ে বিধান দেবার জন্য ফেসবুকের একটি নবগঠিত বোর্ড এখন ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধের বিষয়টি পর্যালোচনা করছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office