শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

ঢাকায় প্রিয় ক্যাফেতে বসে সিডন্সের শ্রীলঙ্কা সিরিজ ভাবনা

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৫ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

দীর্ঘ ১১ বছর পর আবারও বাংলাদেশে ফিরেছেন জেমি সিডন্স। লম্বা সময় টাইগারদের হেড কোচের দায়িত্ব পালন করে ২০১১ সালে অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছিলেন জেমি। এবার ব্যাটিং কোচ হয়ে ফিরেছেন টাইগার ঢেরায়।

তাই তো তার কাছে বাংলাদেশ অনেক পরিচিত। ফিরে পেয়েছেন পুরনো বন্ধুদের। এমন কী প্রিয় কফি শপটাও। কদিন পরেই শুরু হয়ে যাবে বাংলাদেশ দলের ব্যস্ততা। ছাত্রদের সঙ্গে ব্যস্ত হয়ে পড়বেন জেমিও।

তার আগে কয়টা দিন ছুটি কাটিয়ে নিচ্ছেন নিজের মতো। জেমি সিডন্স তার ফেসবুক পেজ বা টুইটারে নিজের আপডেট জানান নিয়মিত। তেমনই বৃহস্পতিবার সকালে ঢাকায় তার প্রিয় কফি শপে বসে জানিয়েছেন ঈদ শুভেচ্ছা। তবে দৃষ্টি তার শ্রীলঙ্কা সিরিজে।

ফেসবুক পোস্টে ছবি জুড়ে দিয়ে লিখেছেন, ‘আমি ঢাকায় ফিরে এসেছি আমার প্রিয় নর্থইন্ড কফি ক্যাফেতে। পরিবারের সঙ্গে সময় কাটানোর পর সতেজ হতে। সবাইকে ঈদের শুভেচ্ছা! আমি আমাদের দলের সঙ্গে কাজে ফেরার জন্য উন্মুখ! বড় সিরিজ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। খুব ভালো বোলিং আক্রমণের বিপক্ষে আরেকটি চ্যালেঞ্জ!’

আগামী ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ঢাকায় ২৩ মে থেকে।

সিরিজ শুরুর আগে দলের থাকা ক্রিকেটার ও কোচিং স্টাফের সবাইকে রিপোর্ট করতে বলা হয়েছে আগামী ৮ মে। এদিনই চট্টগ্রাম চলে যাবে দল, পরদিন নামবে প্রথম দিনের অনুশীলনে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office